advertisement

PM Kisan: কৃষকদের জন্য বড় সুখবর! ১২ দিনের মধ্যে আসতে পারে দ্বাদশ কিস্তির টাকা

Last Updated:

এই যোজনায় দেশের কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা তিনটি কিস্তিতে ট্রান্সফার করে থাকে সরকার ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আগামী কিস্তির টাকার জন্য অপেক্ষারত কৃষকদের জন্য রয়েছে বড় আপডেট ৷ সূত্রের খবর অনুযায়ী, পিএম কিষান যোজনার ১২তম কিস্তির টাকা শীঘ্রই আসতে চলেছে ৷ অনুমান করা হচ্ছে ১ সেপ্টেম্বর ২০২২ এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তির ২০০০ টাকা ক্রেডিট হয়ে যাবে ৷
এই যোজনায় দেশের কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা তিনটি কিস্তিতে ট্রান্সফার করে থাকে সরকার ৷ প্রত্যেক ৪ মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠানো হয় ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১টি কিস্তির টাকা কৃষকরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
সাধারণত বছরের প্রথম কিস্তির টাকা ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়া হয়ে থাকে, দ্বিতীয় কিস্তির টাকা ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর, তৃতীয় কিস্তির টাকা ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে দেওয়া হয়ে থাকে ৷ টাইমলাইন অনুযায়ী মনে করা হচ্ছে ১ সেপ্টেম্বর আগামী কিস্তির টাকা আসতে পারে ৷
কীভাবে করবেন রেজিস্ট্রেশন ?
এই যোজনার লাভ নিতে চাইলে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ এই স্কিমে নাম নথিভুক্ত করানো বেশ সহজ ৷ অনলাইনে বাড়িতে বসেই রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এছাড়া আপনি পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷ শুধু তাই নয়, পিএম কিষান যোজনার জন্য সরকার ই-কেওয়াইসি করানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷
advertisement
কীভাবে চেক করবেন স্টেটাস ?
  • প্রথমে পিএম কিষান যোজনার আধিকারিক ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷
  • এরপর ডান দিকে Farmers Corner এর অপশনে যেতে হবে ৷
  • এখানে Beneficiary Status এ ক্লিক করতেই নতুন পেজ খুলে যাবে ৷
  • নতুন পেজে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বরের অপশন সিলেক্ট করতে হবে ৷ এই তিনটি নম্বরের মাধ্যমে স্টেটাস চেক করতে পারবেন ৷
  • Get Data এ ক্লিক করতেই সমস্ত ট্রানজাকশনের তথ্য পেয়ে যাবেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কৃষকদের জন্য বড় সুখবর! ১২ দিনের মধ্যে আসতে পারে দ্বাদশ কিস্তির টাকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement