advertisement

LPG Cylinder: গ্যাস সিলিন্ডার বুকিংয়ে মিলছে ৯০০ টাকা ছাড়, ৩১ জুলাই পর্যন্ত মিলবে অফার

Last Updated:

চলতি মাসের পয়লা তারিখ থেকে অনেকটাই দাম বেড়ে গিয়েছে গ্যাস সিলিন্ডারের ৷ দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা হয়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: সস্তায় এলপিজি গ্যাস সিলিন্ডারে (LPG Gas cylinder ) কেনার সুযোগ রয়েছে ৩১ জুলাই পর্যন্ত ৷ পেটিএম-এর মাধ্যমে গ্যাস বুকিং করলে আপনি পেয়ে যেতে পারেন ৯০০ টাকা ক্যাশব্যাক (Cashback Offer) ৷ পেটিএম এমন একটি ফিচার নিয়ে এসেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা বুকিংয়ের কয়েক ঘণ্টার পরও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট করতে পারবেন ৷ চলতি মাসের পয়লা তারিখ থেকে অনেকটাই দাম বেড়ে গিয়েছে গ্যাস সিলিন্ডারের ৷ দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা হয়ে গিয়েছে ৷ পেটিএম-এর মাধ্যমে বুকিং করলে অনেকটাই সস্তায় পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার ৷
IOCL এর তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷ ট্যুইটে বলা হয়েছে, পেটিএম-এর মাধ্যমে পেমেন্ট করে সিলিন্ডার রিফিলের বুকিং করলে ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ৷ এই বিষয়ে আরও বিস্তারিত জানতে https://paytm.com/cylinder-gas-recharge/indane এই লিঙ্কে ভিজিট করতে পারেন ৷
advertisement
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথমবার পেটিএম প্ল্যাটফর্মের মাধ্যমে গ্যাস বুকিং করলে তিনটি গ্যাস সিলিন্ডার ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারবেন ৷ ফার্স্ট টাইম ইউজার-রা Paytm First Points পাবেন ৷ এই পয়েন্টের ব্যবহার Wallet balance Redeem করতে পারবেন ৷ বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে ক্যাশব্যাকের স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন ৷ ৭ দিনের মধ্যে স্ক্র্যাচ কার্ড ব্যবহার করতে হবে ৷Cashback and Offers Section এ গিয়ে স্ক্র্যাচ কার্ড খুলতে পারবেন ৷
advertisement
দেখে নিন কীভাবে করবেন বুকিং?
>> প্রথমে পেটিএম অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে
>> এরপর পেটিএমে Show more অপশনে ক্লিক করতে হবে
>> Recharge ও Pay Bill-এ ক্লিক করতে হবে
>> Book a cylinder-এ ক্লিক করুন
>> নিজের গ্যাস প্রোভাইডার সিলেক্ট করুন
>> এরপর নিজের মোবাইল নম্বর ও এলপিজি আইডি দিতে হবে
advertisement
>> পেমেন্ট করতে হবে
>> এরপর স্ক্র্যাচ কার্ড চলে আসবে
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder: গ্যাস সিলিন্ডার বুকিংয়ে মিলছে ৯০০ টাকা ছাড়, ৩১ জুলাই পর্যন্ত মিলবে অফার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement