advertisement

টাকা রোজগারের দুর্দান্ত সুযোগ দিচ্ছে PNB, এবার বাড়িতে রাখা সোনা থেকে আয় করবেন বিপুল টাকা

Last Updated:

কী এই Gold Monetisation Scheme ?

#নয়াদিল্লি: বাড়িতে না রেখে ব্যাঙ্কের লকারে সোনা রাখা যে বেশি সুরক্ষিত সেটা সকলেই জানে ৷ কিন্তু জানেন কী ব্যাঙ্ক সোনার উপরে ভাল সুদ দিয়ে থাকে ৷ Gold Monetisation Scheme এর মাধ্যমে বাড়িতে রাখা সোনা ব্যাঙ্কে জমা করে তার উপরে সুদ পেতে পারেন ৷ এর জেরে আপনার সোনা সুরক্ষিত থাকার পাশাপাশি এর মাধ্যমে ভাল টাকা আয় করতে পারবেন ৷
পিএনবি দিচ্ছে সুযোগ
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের monetisation স্কিমে সোনার গয়না, কয়েন বা গোল্ড বার জমা করে ভাল টাকা আয় করতে পারবেন ৷
advertisement
কী এই Gold Monetisation Scheme
গোল্ড মনিটাইজেশন স্কিমে আপনি আপনার সোনা ব্যাঙ্কে জমা করতে পারবেন ৷ এর উপরে ব্যাঙ্ক আপনাকে ভাল সুদ দেবে ৷ আগে সোনা রাখার জন্য লকার নিতে হত ৷ এর জন্য ব্যাঙ্কের তরফে বছরে একটি নির্দিষ্ট অঙ্কের চার্জ নেওয়া হয়ে থাকত ৷ তবে এই স্কিমে আপনাকে লকারে নিতে হবে না ৷ ফলে লকারের ফি দিতে হবে না ৷ বরং সোনার উপরে সুদ পাবেন ৷
advertisement
দেখে নিন সোনা জমা করার নিয়ম-
স্কিম অনুযায়ী এখানে কমপক্ষে ৩০ গ্রাম ৯৯ শতাংশ শুদ্ধতার সোনা ব্যাঙ্কে রাখতে হবে ৷ এর মধ্যে গোল্ড বার, কয়েন, গয়না সামিল রয়েছে ৷ গোল্ড মনিটাইজেশন স্কিম ২০১৫ সালে শুরু করা হয়েছিল ৷
কত টাকা মিলবে সুদ ?
এই স্কিমে শর্ট টার্ম ডিপোজিটে ১ বছরের জন্য ০.৫০ শতাংশ, ১ থেকে ২ বছরের জন্য ০.৬০ শতাংশ, ২ থেকে ৩ বছরের জন্য ০.৭৫ শতাংশ সুদ মিলবে ৷ লং টার্ম ডিপোজিটে (১২ থেকে ১৫ বছর ) ২.৫০ শতাংশ এবং মিডিয়াম টার্ম ডিপোজিটে (৫-৭ বছর) ২.২৫ শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে ৷
advertisement
কে করতে পারবেন এই স্কিমে বিনিয়োগ ?
দেশের যে কোনও নাগরিক এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন ৷ এই স্কিমকে Gold FD-ও বলা হয়ে থাকে কারন এটি ব্যাঙ্কের এফডি-র মতো ৷ এই স্কিমে ব্যাঙ্কে সোনা ডিপোজিট করলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন আপনার সোনা বা সোনার মূল্য এবং সুদ ৷ Gold FD-তে জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাকা রোজগারের দুর্দান্ত সুযোগ দিচ্ছে PNB, এবার বাড়িতে রাখা সোনা থেকে আয় করবেন বিপুল টাকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement