advertisement

এই নম্বরে কল করলেই পেয়ে যাবেন নতুন LPG কানেকশন

Last Updated:

দেখে নিন কীভাবে বুকিং করবেন এলপিজি সিলিন্ডার---

#নয়াদিল্লি: এবার থেকে এলপিজি কানেকশনের জন্য আর ডিস্ট্রিবিউটারের অফিসের চক্কর কাটতে হবে না ৷ নতুন এলপিজি কানেকশন নিতে চাইলে কেবল একটি নম্বরে কল করতে হবে ৷ এরপরই পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার ৷ তবে এই সুবিধা কেবল ইন্ডিয়া অয়েল কর্পোরেশন (IOC) থেকেই কানেকশন নিলেই পাবেন ৷ এর পাশাপাশি 8454955555 নম্বরে মিলড কল দিয়ে গ্যাস সিলিন্ডার রিফিলের জন্য বুকিং করতে পারবেন ৷ আপনাকে কেবল আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 8454955555 নম্বরে মিসড কল দিতে হবে ৷
সোমবার আইওসি-র চেয়ারম্যান মিসড কল দিয়ে সিলিন্ডার রিফিল ও নয়া এলপিজি কানেকশন নেওয়ার সুবিধা শুরু করেছেন ৷ গোটা দেশের গ্রাহকরা এই সুবিধা পাবেন ৷ এছাড়া একটি সিলিন্ডারের প্ল্যান দুটি সিলিন্ডারের প্ল্যানে বদলানোর সুযোগ শুরু করতে চলেছে ৷ এই প্ল্যানে গ্রাহকরা ১৪.২ কিলোগ্রামের দ্বিতীয় সিলিন্ডার নিতে চাইলে মাত্র ৫ কিলোর সিলিন্ডারও নিতে পারবেন ৷ মিসড কল দিয়ে গ্যাস রিফিল এবং নতুন কানেকশন দেওয়ার এই পরিষেবা নির্দিষ্ট কয়েকটি শহরে চালু করেছিল আইওসি ৷ তবে ৯ অগাস্ট ২০২১ থেকে এই পরিষেবা গোটা দেশের গ্রাহকদের জন্য শুরু করে দেওয়া হবে ৷
advertisement
দেখে নিন কীভাবে বুকিং করবেন এলপিজি সিলিন্ডার
>> আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 8454955555 নম্বরে মিসড কল দিতে হবে
advertisement
>> ভারত বিল পেমেন্ট সিস্টেমের (BBPS) মাধ্যমে এলপিজি সিলিন্ডার রিফিল করতে পারবেন
>> ইন্ডিয়ান অয়েলের অ্যাপ বা https://cx.indianoil.in মাধ্যমে বুকিং করা হতে পারে
>> গ্রাহকরা 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সিলিন্ডার রিফিল করতে পারবেন
advertisement
>> এছাড়া 7718955555 নম্বরে এসএমএস বা আইবিআরএস করে বুকিং করতে পারবেন
>> অ্যামাজন ও পেটিএমের মাধ্যমে সিলিন্ডার রিফিল করতে পারবেন
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই নম্বরে কল করলেই পেয়ে যাবেন নতুন LPG কানেকশন
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement