advertisement

১ এপ্রিল থেকে বদলাতে চলেছে GST, মোবাইল ও পিএফ-সহ এই ৮টি নিয়ম

Last Updated:

৬ লক্ষের বেশি ইপিএফ পেনশনভোগীদের জন্য সুখবর ৷ ১ এপ্রিল থেকে ইপিএস পেনশনভোগীরা পেয়ে যাবেন বেশি পেনশন ৷

#নয়াদিল্লি: ১ এপ্রিল অথার্ৎ আজ থেকে শুরু হয়ে গেল নতুন আর্থিক বছর ৷ আর এই দিন থেকেই বদলাতে চলেছে একাধিক নিয়ম যার প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের জীবনে ৷ ট্যাক্স থেকে গ্যাস সিলিন্ডার এবং ব্যাঙ্ক সংযুক্তিকরণ-সহ বদলাতে চলেছে একাধিক জিনিস ৷
নতুন ইনকাম ট্যাক্স নিয়ম চালু হতে চলেছে- বাজেট ২০২০-২১ এ নতুন আয়কর ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছিল সরকার ৷ তবে করদাতারা চাইলে পুরনো নিয়মেও ট্যাক্স দিতে পারবেন ৷ নতুন নিয়মে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও ট্যাক্স ৷ ৫ থেকে ৭.৫ লক্ষ টাকা আয়ে ট্যাক্স দিতে হবে ১০ শতাংশ, ৭.৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১৫ শতাংশ ট্যাক্স, ১০ থেকে ১২.৫ লক্ষ টাকায় ২০ শতাংশ ও ১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ে দিতে হবে ২৫ শতাংশ ট্যাক্স ৷ ১৫ লক্ষ টাকার বেশি আয় হলে দিতে হবে ৩০ শতাংশ ট্যাক্স ৷
advertisement
৬ লক্ষের বেশি ইপিএফ পেনশনভোগীদের জন্য সুখবর ৷ ১ এপ্রিল থেকে ইপিএস পেনশনভোগীরা পেয়ে যাবেন বেশি পেনশন ৷ অবসরের ১৫ বছর পর পুরো পেনশন পাওয়ার সুযোগ থাকবে ৷ ২০০৯ সালে এই নিয়ম তুলে নেওয়া হয়েছিল ৷
advertisement
যে ব্যাঙ্কগুলি আর্থিক ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছিল তাদের মার্জার হয়ে গিয়েছে ৷ এর জেরে দেশে সরকারি ব্যাঙ্ক কমে ১২ হয়ে গিয়েছে ৷ ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মার্জার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, সিন্ডিকেট ব্যাঙ্কের কানাড়া ব্যাঙ্কে, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্কে ইউনিয়ন ব্যাঙ্কে, এলাহাবাদ ব্যাঙ্কের ইন্ডিয়ান ব্যাঙ্কে মার্জার হয়ে গিয়েছে ৷ এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে গ্রাহকদের উপরে কারণ তাদের অ্যাকাউন্ট নম্বর থেকে IFSC কোড সমস্ত বদলাতে চলেছে ৷
advertisement
এছাড়া মোবাইলের দামে নতুন জিএসটি দর লাগু করা হবে ৷ ১ এপ্রিল গ্রাহকদের মোবাইল কেনার জন্য দিতে হবে বেশি টাকা ৷ কারণ এবার থেকে মোবাইলে ১২ শতাংশের বদলে দিতে হবে ১৮ শতাংশ ট্যাক্স ৷
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই-র তরফে রেপো রেট কমানোয় তার পুরো লাভ গ্রাহকদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
এবার বিদেশের ট্যুর প্যাকেজ কিনতে গেলে লাগবে বেশি টাকা ৷ বিদেশি কারেন্সি এক্সচেঞ্জ করার হলে ৭ লক্ষ টাকার বেশি হলে দিতে হবে ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স ৷
বদলাল Dividend distribution tax ৷ পয়লা এপ্রিলের পর ভারতীয় সংস্থাগুলিকে ডিভিডেন্ডের উপর ডিডিটি দিতে হবে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ এপ্রিল থেকে বদলাতে চলেছে GST, মোবাইল ও পিএফ-সহ এই ৮টি নিয়ম
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement