advertisement

আগামিকাল থেকে ব্যাঙ্কিং ও আয়কর-সহ এই ৭টি নিয়ম বদলাতে চলেছে !

Last Updated:

কী কী বদলাতে চলেছে দেখে নিন এক নজরে-

#নয়াদিল্লি: ১ জুলাই (1st July 2021) থেকে বদলাতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম (Changes from 1st july 2021) ৷ এর জেরে সবচেয়ে প্রভাবিত হতে চলেছেন সাধারণ মানুষ ৷ ব্যাঙ্কিং, আয়কর, গ্যাস সিলিন্ডারের দাম-সহ একাধিক নিয়ম বদলাতে চলেছে ৷ এছাড়া সেভিংস স্কিমে সুদের হার নিয়ে এদিন বৈঠক হতে চলেছে ৷ বুধবারের বৈঠকে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷
কী কী বদলাতে চলেছে দেখে নিন এক নজরে-
১. SBI গ্রাহকদের ক্যাশ তোলার জন্য দিতে হবে বাড়তি চার্জ- পয়লা জুলাই থেকে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য আগের থেকে বেশি চার্জ দিতে হবে ৷ এটিএম থেকে টাকা তোলা, ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে টাকা তোলা এবং চেকবুক নিয়ে নিয়মে বদল করতে চলেছে ব্যাঙ্ক ৷ মাসে ৪ বারের বেশি টাকা তুললে আপনাকেও দিতে হবে এই চার্জ ৷ ফ্রি লিমিটের পর প্রত্যেক লেনদেনে ১৫ টাকা প্লাস জিএসটি দিতে হবে ৷
advertisement
advertisement
২. ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের জন্য জরুরি খবর- ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে সংযুক্তিকরণ করা হয়েছে বিজয়া ও দেনা ব্যাঙ্কের ৷ এর জেরে পুরনো IFSC Code আর কাজ করবে না ১ জুলাই থেকে ৷ ব্যাঙ্ক অফ বরোদার তরফে নতুন কোড জারি করা হয়েছে ৷
৩. ৩০ জুন পর্যন্ত কাজ করবে IFSC Code- সিন্ডিকেট ও কানাড়া ব্যাঙ্কের মার্জার হয়ে গিয়েছে ৷ ১ জুলাই থেকে সিন্ডিকেট ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্কের গ্রাহকদের IFSC Code বদলাতে চলেছে ৷ ৩০ জুন পর্যন্ত ব্যবহার করা যাবে পুরনো IFSC Code ৷
advertisement
৪. স্মল সেভিংস স্কিমের সুদের হারে বদল- কেন্দ্র সরকার ৩০ জুন স্মল সেভিংস স্কিমে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে ৷ কেন্দ্র সরকারের তরফে প্রত্যেক ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমে সুদের হার বদল করা হয়ে থাকে ৷
৫. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বদলাতে চলেছে এই নিয়ম- ইউনিয়ন ব্যাঙ্কে অন্ধ্র ও কর্পোরেশন ব্যাঙ্কের মার্জার হয়েছে ৷ এর জেরে এবার গ্রাহকদের ইউনিয়ন ব্যাঙ্কের নতুন ফিচার থাকা চেক ব্যবহার করতে বলা হয়েছে ৷ পুরনো চেক কেবল ৩০ জুন ২০২১ পর্যন্ত ব্যবহার করা যাবে ৷ অন্ধ্র ও কর্পোরেশন ব্যাঙ্কের IFSC Code বদল করা হয়েছে ৷
advertisement
৬. Income Tax রিটার্ন - ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করে থাকলে এখুনি করে নিন ৷ Income Tax অনুযায়ী, আপনি ৩০ জুন পর্যন্ত রিটার্ন না দিয়ে থাকলে ডবল টিডিএস দিতে হবে ৷
৭. গ্যাস সিলিন্ডারের দাম বদলাতে পারে- প্রত্যেক মাসের পয়লা তারিখে সরকারি তেল সংস্থার তরফে গ্যাস সিলিন্ডারের দামের সমীক্ষা করা হয়ে থাকে ৷ ১ জুলাই গ্যাস সিলিন্ডারের দাম বদলানোর সম্ভাবনা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আগামিকাল থেকে ব্যাঙ্কিং ও আয়কর-সহ এই ৭টি নিয়ম বদলাতে চলেছে !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement