advertisement

২২ লক্ষ পর্যন্ত আয়ে কর দিতে হবে না এক পয়সা, জেনে নিন বিস্তারিত!

Last Updated:

একটু বুদ্ধিমত্তার সঙ্গে নজর দিলেই আয়করের ক্ষেত্রে অনেকটা সাশ্রয় করা যেতে পারে।

কলকাতা: আয়কর ফাঁকি দেওয়া দণ্ডনীয় অপরাধ। কোনও দায়িত্বশীল নাগরিকের এমন কাজ করা মোটেও সাজে না। কিন্তু সরকারি নিয়মের মধ্যেই এমন অনেক নীতি রয়েছে, যেখানে সত্যিই আয়কর বাঁচানো যায়।
আয়কর নিয়মের অধীনে, ব্যক্তিগত আয় অনুসারে করের স্তর বা কর স্ল্যাব হয়ে থাকে, সে কথা প্রায় সকলেই জানেন। কিন্তু কী ভাবে পারিবারিক আয়ের উপর কর প্রযোজ্য হয়, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আর এই অংশে একটু বুদ্ধিমত্তার সঙ্গে নজর দিলেই আয়করের ক্ষেত্রে অনেকটা সাশ্রয় করা যেতে পারে।
advertisement
advertisement
আয়কর বাঁচানোর সুবর্ণ সুযোগ নিয়ে আসে পারিবারিক আয়কর। একে বলা হয় গোল্ডেন রুল। সে ক্ষেত্রে পরিবারের আয় যতটা সম্ভব বেশি ভাগে ভাগ করে দেখানো যেতে পারে।
ধরা যাক, কোনও পরিবারের আয় ৪৫ লক্ষ টাকা। এই গোটা অংশটাই আসে পরিবারের প্রধানের হাতে। নতুন কর পরিকল্পনার অধীনে, এই আয়ের উপর ১১ লক্ষ ৩১ হাজার টাকা কর দেওয়ার কথা। যা মোট আয়ের সরাসরি ২৫ শতাংশ। কিন্তু এই পরিমাণ কর না দেওয়ার কিছু পন্থা রয়েছে। এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
১. মোট আয়কে তিনটি ভাগে ভাগ করা:
কর বাঁচাতে কৌশলগত ভাবে পরিবারের মোট আয় ৪৫ লক্ষ টাকাকে তিনটি ভাগে ভাগ করে ফেলতে হবে। পরিবারের সব সদস্যদের মধ্যে। এর বাইরে HUL তৈরি করা যেতে পারে। মোট আয়কে তিনটি ভাগে ভাগ করার পরে, ৪৫ লক্ষ টাকা জনপ্রতি ১৫ লক্ষ টাকা হয়ে যাবে।
advertisement
এই আয় অনুযায়ী জনপ্রতি কর দিতে হবে ১ লক্ষ ৯৫ হাজার টাকা। যা গড়ে ২৫ শতাংশ থেকে কমে ১২-১৩ শতাংশে নামবে। এইভাবে কোনও ব্যক্তি ১২ শতাংশ পর্যন্ত কর কমাতে পারেন। এতে সাশ্রয় হবে প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা। তবে ওই তিনজনেরই উপার্জনের ক্ষেত্রে অবদান থাকতে হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে বিনিয়োগ আয় বণ্টন করতে হবে।
advertisement
২. আয়ের উপর কর সংরক্ষণ:
পরিবারের আয় যদি ২২ লক্ষ টাকা হয়, তাহলে এই আয়ের উপর কর না দিলেও চলবে। নিয়ম অনুসারে, এই পরিমাণ আয়ের উপর ২০ শতাংশ পর্যন্ত কর দিতে হয়, যা প্রায় ৪ থেকে ৪.৫ লক্ষ টাকা। নিয়ম অনুযায়ী কর বাঁচাতে গেলে ২২ লক্ষ আয়কে তিন ভাগে ভাগ করতে হবে।
advertisement
আয়কর থেকে পাওয়া ছাড় অনুসারে, স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে, ৮ থেকে ৯ লক্ষ টাকা আয়ের উপর কর দিতে হবে না। আয়কর সাশ্রয়ের নানা বিকল্প যেমন ৮০সি, ৮০ডি এবং ২৪ ধারায় বিনিয়োগ করে করছাড় পাওয়া যেতে পারে। এর জন্য ভিন্ন তিনজনের মধ্যে ৯ লক্ষ, ৯ লক্ষ এবং ৪ লক্ষ টাকা বাটোয়ারা করে দেখাতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২২ লক্ষ পর্যন্ত আয়ে কর দিতে হবে না এক পয়সা, জেনে নিন বিস্তারিত!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement