advertisement

মাত্র ৬ হাজার টাকার মধ্যে মিলবে যে পাঁচটি 4G স্মার্টফোন

Last Updated:

মাত্র ৫,৫০০ টাকায় পাওয়া যাবে ৪জি স্মার্টফোন ৷

#নয়াদিল্লি: ২জি, ৩ জি এখন পুরনো ৷ এখন ৪জির যুগ ৷ ৮ থেকে ৮০ এখন সকলেই নিজেদের স্মার্টফোনে ৪জি পরিষেবা পেতে চান ৷ কিন্তু ৪জি পরিষেবা পেতে হলে মোবাইল ফোনটিও যে ৪জি কমপ্যাটিবেল হতে হবে ৷ না হলে ৪জি ব্যবহার করা সম্ভব নয় ৷  অনেকেই মনে করেন যে ৪জিহ্যান্ডসেট মানেই তার দাম বেশি হবে ৷ এই কারণে ৪জি স্মার্টফোন কেনার আগে দশ বার ভাবতে হয় ৷ কিন্তু এখন ৪জি পরিষেবা পেতে কোনও সমস্যায় আর নেই  ৷ কারণ বাজেটের মধ্যে ৪জি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে কয়েকটি কোম্পানি ৷ যাতে রয়েছে অত্যাধুনিক ফিচার্স ৷ মাত্র ৫,৫০০ টাকায় পাওয়া যাবে ৪জি স্মার্টফোন ৷ এমন পাঁচটি ফোন হল-
zte
সবার আগে ZTE  সবচেয়ে সস্তা ৪জি স্মার্টফোন Blade Qlux লঞ্চ করেছিল ৷ এর দাম মাত্র ৪,৯৯৯ টাকা ৷ ৪.৪ কিটক্যাট সিস্টম রয়েছে এই ফোনে ৷ কিন্তু ৫.০ ললিপপে ফোনটিকে আপগ্রেড করা যেতে পারে ৷ ডিসপ্লে ৪.৫ ইঞ্চ ৷ স্ক্রিন রিজালিউসন ৮৫৪×৪০০ পিক্সেল ৷ ফোনটিতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ৷ ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সল ৷ ১.৩GHZ কোয়ালকোর প্রসেসর রয়েছে ৷ পাশাপাশি রয়েছে ৪জিবি ইন্টারনাল মেমরি ও ১ জিবি র‍্যাম ৷
advertisement
advertisement
micromax
Yu Yunique স্মার্টফোনে রয়েছে ৪.৭ ইঞ্চ ডিসপ্লে গোরিলা গ্লাস ৩ প্রোটেক্টর ৷ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ চিপসেট ৷ ফোনের ইন্টারনাল মেমরি ৪ জিবি ৷ পাশাপাশি রয়েছে ১ জিবি র‍্যাম মেমরি ৷ ৮ মেগাপিক্সল ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ ৷ ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সল ৷ ফোনটির দাম ৫,৩৯০ টাকা ৷
advertisement
lenovo-1
Lenovo-র A2010 কেবল ফ্লিপকার্টেই পাওয়া যায় ৷ ৪.৫ ইঞ্চের ডিসপ্লের ওই ফোনটিতে ১ জিবি র‍্যাম ও ৪জিবি ইন্টারনাল মেমরি রয়েছে ৷ ফোটোগ্রাফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা ৷ এই ফোনটির দাম ৪,৯৯০ টাকা ৷
infocus-ert
advertisement
Infocus M2 স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সল রিয়ার ও ৮ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷ এর USP হল যে দুটি ক্যামেরাই ফ্ল্যাশ রয়েছে ৷ এই ফোনে ৩জি বা ৪জি দুই ব্যবহার করা সম্ভব ৷ ১.৩GHz অক্টাকোর প্রোসেসর রয়েছে ৷ অ্যান্ড্রোয়েড ৪.৪ কিটক্যাট সিস্টেম সঙ্গে রয়েছে ৪.২ ইঞ্চ স্ক্রিন ৷ ফোনটিতে রয়েছে ২,০১০mAH ব্যাটারি ৷ ফোনটির মূল্য ৫,৪৯৯ টাকা ৷
advertisement
phicom
চিনের Phicomm Energy 653 স্মার্টফোনটি ৪জি অ্যানড্রোয়েড ফোন ৷ ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চ ৷ রয়েছে ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম ৷ ৪জিবি ইন্টারনাল মেমরি ও ১ জিবি র‍্যাম রয়েছে ৷ ৬৪ জিবি পর্যন্ত মেমরি এক্সপ্যান্ড করা সম্ভব ৷  ৩জি  ও ৪জি অপশন রয়েছে ৷ ব্যাটারি ২,৩০০ mAH ৷ ফোনটির দাম ৪,৯৯৯ টাকা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৬ হাজার টাকার মধ্যে মিলবে যে পাঁচটি 4G স্মার্টফোন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement