advertisement

PM kisan: ৬ হাজারের জায়গায় কৃষকরা এবার প্রতি বছর পেয়ে যাবেন ৩৬০০০ টাকা, করতে হবে একটা কাজ....

Last Updated:

দেখে নিন কীভাবে মিলবে ৩৬০০০ টাকা ?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্টার করিয়ে থাকলে রয়েছে দারুণ সুখবর ৷ আগে থেকেই এখানে রেজিস্টার করানো থাকলে সরকারের থেকে প্রতি মাসে ৩০০০ টাকা পাওয়ার সুবিধা রয়েছে ৷ এর জন্য কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না ৷ প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় (PM kisan Man dhan Yojna) কৃষকরা প্রতি বছর পেয়ে যেতে পারেন ৩৬০০০ টাকা ৷
দেখে নিন কীভাবে মিলবে ৩৬০০০ টাকা ? প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ছোট কৃষকদের পেনশন দেওয়ার যোজনা ৷ এই যোজনায় ৬০ বছর বয়সের পর প্রতি মাসে কৃষকরা ৩০০০ টাকা পেনশন পাবেন অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা ৷
জমা করতে হবে না কোনও ডকুমেন্ট - দেশের কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফে এই যোজনা চালানো হয় ৷ কেন্দ্র সরকারের তরফে ৬০ বছর বয়স হয়ে গেলে কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন দেওয়া হবে ৷ আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা নিয়ে থাকেন তাহলে এর জন্য আরও কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না ৷
advertisement
advertisement
কারা এই যোজনার সুবিধা নিতে পারবেন ?
>> কিষাণ মানধন যোজনার সুবিধা ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কোনও ব্যক্তি সুবিধা নিতে পারবেন
>> এর জন্য আপনার কাছে ২ হেক্টরের বেশি চাষ যোগ্য জমি থাকলে হবে না
>> আপনাকে কমপক্ষে ২০ বছর এবং অধিকতম ৪০ বছরের জন্য ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত মাসে প্রিমিয়াম দিতে হতে পারে ৷ মাসে কত >> টাকা প্রিমিয়াম হবে তা নির্ভর করবে কৃষকের বয়সের উপরে ৷
advertisement
>> ১৮ বছর বয়সে এই স্কিমের সঙ্গে যুক্ত হলে মাসে দিতে হবে ৫৫ টাকা ৷
>> ৩০ বছরে এই যোজনায় যুক্ত হলে দিতে হবে ১১০ টাকা ৷
>> এবং ৪০ বছরে যুক্ত হলে দিতে হবে ২০০ টাকা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM kisan: ৬ হাজারের জায়গায় কৃষকরা এবার প্রতি বছর পেয়ে যাবেন ৩৬০০০ টাকা, করতে হবে একটা কাজ....
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement