advertisement

অগাস্টে অ্যাকাউন্টে চলে আসবে ২ লক্ষ ২৫ হাজার টাকা! দেখে নিন কীভাবে

Last Updated:

৫ লক্ষের বেশি পশু পালক কৃষকদের ১১২৮ কোটি টাকার বোনাস দেওয়া হবে ৷

#নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মাঝেই লক্ষ লক্ষ কৃষকদের জন্য রয়েছে সুখবর ৷ Banas milk কৃষকদের লক্ষ টাকার বোনাস দেওয়ার ঘোষণা করেছে ৷ বনাস ডেয়ারি-র (Banas Dairy ) সঙ্গে যুক্ত কৃষকদের অ্যাকাউন্টে লক্ষ টাকা পাঠানো হবে ৷ বনাস ডেয়ারির চেয়ারম্যান শঙ্করভাই চৌধুরি তার ৫ লক্ষের বেশি পশু পালক কৃষকদের ১১২৮ কোটি টাকার বোনাস দেওয়ার ঘোষণা করেছে ৷
এই বোনাস অগাস্ট মাসে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে ৷ দেশের মধ্যে এটা সরকারি ডেয়ারির তরফে ঘোষণা করা এখনও পর্যন্ত সবচেয়ে বড় বোনাস ৷ এই বোনাসের ২২৫৬০০ টাকা প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷
বনাস ডেয়ারি দুগ্ধ সমিতিকে ১২৫ কোটি টাকার ডিবেঞ্চার্সের পেমেন্ট করা হবে ৷ উত্তর গুজরাতের বনাসকাঁঠা জেলার ৫.৫ লক্ষ দুগ্ধ উৎপাদক কৃষকদের ১০০৭ কোটি টাকার সরাসরি পেমেন্ট করা হবে ৷ আর্থিক বছর ২০১৯-২০ সালে বনাস ডেয়ারি ১১৪৪ কোটি টাকার বোনাস দিয়েছে ৷
advertisement
advertisement
২০২০-২১ আর্থিক বছরে বনাস ডায়েরির রেভিনিউ ১১ শতাংশ বেড়ে প্রায় ১৩,০০০ কোটি টাকা ছিল ৷ দুগ্ধ ও আনুসাঙ্গিক ব্যবসা যেমন মধু ও তেল এই বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে ৷ বনাস ডেয়ারি তাদের মোট আমদানির ৮২.২৮ শতাংশ অংশ দুগ্ধ উৎপাদকদের দিয়ে থাকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অগাস্টে অ্যাকাউন্টে চলে আসবে ২ লক্ষ ২৫ হাজার টাকা! দেখে নিন কীভাবে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement