advertisement

Fact Check: শহরের ১৫ কিলোমিটারের মধ্যে হেলমেট পরা বাধ্যতামূলক নয় ?

Last Updated:

খবরের তদন্ত করে জানা গিয়েছে এই সমস্ত খবর ফেক ৷ এর কোনও সত্যতা নেই ৷

#নয়াদিল্লি: করোনা মহামারীর জেরে দেশজুড়ে অস্বাভাবিক একটি পরিস্থিতি চলছে ৷ আর তার মধ্যেই নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের খবর ভাইরাল হয়েই চলেছে ৷ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে কয়েকদিন ধরেই একটি মেসেজ ভাইরাল হয়ে গিয়েছে৷ তাতে দাবি করা হয়েছে শহরের ১৫ কিলোমিটারের মধ্যে বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক নয় ৷ খবরের তদন্ত করে জানা গিয়েছে এই সমস্ত খবর ফেক ৷ এর কোনও সত্যতা নেই ৷ পিআইবি-র তরফে এই সমস্ত খবরকে মিথ্যে বলা হয়েছে ৷ পাশাপাশি সবাইকে হেলমেট পরতে বলা হয়েছে ৷
হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া মেসেজে সাগরকুমার জৈন জানিয়েছেন শহরের ১৫ কিলোমিটারের মধ্যে হেলমেট পরা বাধ্যতামূলক নয় ৷ তিনি আরও বলেছেন হেলমেট না পরার জন্য কোনও ট্রাফিক পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করলে জানাবেন যে শহরের ১৫ কিলোমিটারের মধ্যে রয়েছে ৷ এখানে হেলমেট পরা বাধ্যতামূলক নয় ৷
advertisement
advertisement
সরকারি আধিকারিক ট্যুইটার হ্যান্ডেলে পিআইবি ফ্যাক্ট চেকে এই সমস্ত খবরকে ফেক বলে জানিয়েছে ৷ পিআইবি ট্যুইট করে জানিয়েছে, ‘এই দাবি ফেক! বাইক চালকদের এখনও হেলমেট পরা বাধ্যতামূলক ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fact Check: শহরের ১৫ কিলোমিটারের মধ্যে হেলমেট পরা বাধ্যতামূলক নয় ?
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement