advertisement

Fake News: মোদি সরকার আপনাকেও দিতে চলেছে ৪০০০ টাকা ? জেনে নিন সত্যিটা....

Last Updated:

এই মেসেজটি হোয়াটসঅ্যাপে দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করেছে ৷

#নয়াদিল্লি: কেন্দ্র সরকারের একাধিক যোজনা (Central Government Scheme) নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায় দিনই গুজব ছড়াতে থাকে ৷ সম্প্রতি এমনই একটি মেসেজ ভাইরাল হয়ে গিয়েছে ৷ এই মেসেজে দাবি করা হয়েছে কেন্দ্র সরকার মহামারির মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের ৪০০০ টাকার আর্থিক সাহায্য দিতে চলেছে ৷ এই মেসেজটি হোয়াটসঅ্যাপে দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করেছে ৷ খবরটির সত্যতা যাচাই করার জন্য পিআইবি-র তরফে ফ্যাক্ট চেক করা হয়েছে ৷
PIB Fact Check এর তরফে খবরটি যাচাই করা হলে জানা যায় এটি সম্পূর্ণ গুজব ৷ এর কোনও সত্যতা নেই ৷ সরকারের তরফে এরকম কোনও স্কিম চালানো হয় ৷
advertisement
advertisement
একটি হোয়াটসঅ্যাপ মেসেজে দাবি করা হয়েছে ভারত সরকার ‘করোনা কেয়ার ফান্ড যোজনা’ থেকে সবাইকে ৪০০০ টাকার আর্থিক সহায়তা করা হবে ৷ PIBFactCheck-এর দাবি করা হয়েছে এটা সম্পূর্ণ গুজব ৷ ভারত সরকারের তরফে এরকম কোনও যোজনা চালানো হয় না ৷
#PIBFactCheck এর তরফে পরিষ্কার জানানো হয়েছে এটা ফেক নিউজ ৷ তাই ভুলেও এরকম কোনও যোজনায় আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ কেন্দ্র সরকারের তরফে যে কোনও যোজনার তথ্য প্রথমে নির্দিষ্ট মন্ত্রকের তরফে জারি করা হয়ে থাকে ৷ প্রত্যেক যোজনা সম্বন্ধে নির্দিষ্ট মন্ত্রলয়ের ওয়েবসাইট, পিআইবি ও অন্যান্য মাধ্যমে যাচাই করার পর আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
advertisement
আপনার কাছে এরকম কোনও মেসেজ এলে পিআইবি-র কাছে ফ্যাক্ট চেকের জন্য পাঠাতে পারবেন ৷ এর জন্য https://factcheck.pib.gov.in/ লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা pibfactcheck@gmail.com ইমেল করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fake News: মোদি সরকার আপনাকেও দিতে চলেছে ৪০০০ টাকা ? জেনে নিন সত্যিটা....
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement