advertisement

বিদ্যুৎ উপভোক্তাদের জন্য বড় খবর !

Last Updated:

EESL শনিবার তাদের বয়ানে জানিয়েছেন এই প্রথমবার রাজ্যে এত বড় স্তরে প্রিপেড মিটার ইনস্টল করা হচ্ছে ৷

#নয়াদিল্লি: বিহারের বিদ্যুৎ উপভোক্তাদের মিটার এখন বড় সংখ্যায় প্রিপেড করে দেওয়া হয়েছে ৷ কানেকশন প্রিপেড হওয়ায় উপভোক্তারা এবার থেকে পেমেন্ট না করে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না ৷ Energy Efficiency Services Ltd বিহারে দুটি বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন ইউনিটসের মাধ্যমে ২৩.৪ লক্ষ স্মার্ট প্রিপেড মিটার ইনস্টল করতে চলেছেন ৷
EESL শনিবার তাদের বয়ানে জানিয়েছেন এই প্রথমবার রাজ্যে এত বড় স্তরে প্রিপেড মিটার ইনস্টল করা হচ্ছে ৷ এর জেরে রাজ্যের বিদ্যুৎ পরিষেবায় বড়সড় বদল আসতে চলেছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে South Bihar Power Distribution Company Ltd ও North Bihar Power Distribution Company Ltd এর সঙ্গে রাজ্যে ২৩.৪ লক্ষ স্মার্ট প্রিপেড মিটার লাগানো হবে ৷
advertisement
advertisement
বিদ্যুৎ সেক্টরকে দীর্ঘদিন ধরে টেকনিক্যাল ও কর্মাশিয়াল সমস্যায় পড়তে হয়েছে ৷ এই সমস্ত মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে স্মার্ট প্রিপেড মিটার ৷ এর জেরে বিদ্যুৎ সংস্থাগুলির আর্থিক পরিস্থিতির উন্নতি হবে ৷
মিটার রিচার্জ করানোর পরই বিদ্যুৎ আসবে ৷ আপনার রিচার্জ শেষ হয়ে যাওয়ার ২৪ ঘণ্টা আগে আপনাকে জানানো হবে ফের রিচার্জ করানোর জন্য ৷ রিচার্জ না করালে বিদ্যুৎ আসবে না ৷ অনেকটাই মোবাইল প্রিপেড কানেকশনের মতো ৷ ফলে বিদ্যুতের বিল না দিয়ে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিদ্যুৎ উপভোক্তাদের জন্য বড় খবর !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement