advertisement

বাজারে এল হিরে বসানো মাস্ক, দাম শুনলে কপালে উঠবে চোখ

Last Updated:

ইতিমধ্যেই বাজারের এসে গিয়েছে বিভিন্ন ডিজাইন ও রঙের মাস্ক ৷ এবার বাজারে এল হিরে বসানো মাস্ক ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে এখন একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ রাস্তায় বেরোলেই মাস্ক পড়তে হবে সকলকে ৷ ইতিমধ্যেই বাজারের এসে গিয়েছে বিভিন্ন ডিজাইন ও রঙের মাস্ক ৷ এবার বাজারে এল হিরে বসানো মাস্ক ৷ বিয়ে বাড়ি বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানের কথা মাথায় রেখে এই মাস্ক তৈরি করেছে একটি গয়নার দোকান ৷ মাস্কের দাম প্রায় ১,৪০,০০০ টাকা ৷
তবে এটাই প্রথম নয় ৷ পুণের এক ব্যক্তি পুরো সোনা দিয়ে ২.৮৯ লক্ষ টাকার মাস্ক তৈরি করেছিলেন ৷ এই মাস্কটি সোনার তৈরি হলেও সেটা বেশ পাতলা এবং নিঃশ্বাস নেওয়ার জন্য বেশ কয়েকটি ফুটো রয়েছে ৷ তবে করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে এই মাস্ক কতটা সক্রিয় তা নিয়ে তিনি খুব একটা নিশ্চিত নয় ৷
advertisement
করোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে জামা কাপড়ের সঙ্গে মাস্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাই বিভিন্ন ব্র্যান্ড জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং মাস্ক তৈরি করছে ৷ কলমকারি থেকে সিল্ক সমস্ত রকমের মাস্ক এখন বাজারে পাওয়া যাচ্ছে ৷
advertisement
মাস্কের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত অনেকেই বাড়িতেই মাস্ক তৈরি করতে শুরু করে দিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজারে এল হিরে বসানো মাস্ক, দাম শুনলে কপালে উঠবে চোখ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement