advertisement

Cryptocurrency: নতুন বছরের সেরা উপহার হতে পারে ক্রিপ্টোকারেন্সি, কী ভাবে দেবেন জেনে নিন!

Last Updated:

ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়ার আগে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।

#নয়াদিল্লি: বর্তমানে পুরো দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সি। তাই নতুন বছরে ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়ার আগে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।
বাজারের অস্থিরতা
ক্রিপ্টোকারেন্সি হল এক ধরনের হাই রিস্ক, হাই রিওয়ার্ড বিনিয়োগ। কিন্তু ক্রিপ্টোকারেন্সি আগামী বছরে বিগ ভ্যালু গ্রোথের ক্ষেত্রে খুব ভালো বিনিয়োগ হতে পারে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি উপহার দেওয়ার আগে দেখতে হবে যে যাকে ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়া হচ্ছে সে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ওয়াকিবহল কি না। যাকে ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়া হবে সে যেন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ সম্পর্কে সচেতন থাকে। নতুন বছরের উপহার হিসাবে ক্রিপ্টোকারেন্সি বেশ লাভজনক হতে পারে। কারণ ২০২১-এর শুরুতে বিটকয়েন (Bitcoin) ছিল ৩০,০০০ ডলারে, নভেম্বরে যা পৌঁছে গিয়েছে ৬৮,০০০ ডলারে।
advertisement
advertisement
ট্যাক্সের প্রভাব
উপহার হিসাবে ১৫,০০০ ডলার বা তার নিচের ক্রিপ্টোকারেন্সি দিলে কোনও ট্যাক্স লাগবে না। কিন্তু ১৫,০০০ ডলার থেকে ৩০,০০০ ডলারের মধ্যে ক্রিপ্টোকারেন্সি উপহার দিলে সেটি ট্যাক্সের আওতায় চলে আসবে। এক্ষেত্রে যাকে ক্রিপ্টোকারেন্সি উপহার দেওয়া হচ্ছে তাকে ট্যাক্স দিতে হবে। সুতরাং ১৫,০০০ ডলারের নিচে ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়াই যেতে পারে।
advertisement
ক্রয় প্রক্রিয়া
কেউ যদি ভেবে থাকে উপহার হিসাবে ক্রিপ্টোকারেন্সি দেবে, তাহলে তাকে সবার আগে ঠিক করতে হবে যে সে কী ধরনের ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দিতে চায়। কারণ বাজারে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে। ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়া যেতে পারে গিফট কার্ডের মাধ্যমে। আবার এক্সচেঞ্জের মাধ্যমে ক্রিপ্টো ওয়ালেটের দ্বারাও দেওয়া যেতে পারে ক্রিপ্টোকারেন্সি। এক্ষেত্রে যাকে ক্রিপ্টোকারেন্সি উপহার হিসাবে দেওয়া হবে তারও একটি ক্রিপ্টো ওয়ালেট অথবা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকা দরকার।
advertisement
লেনদেনের খরচ
ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ফি রয়েছে। সেটি নির্ভর করে কোন কারেন্সিতে ট্রেড করা হচ্ছে তার ওপরে। কয়েনবেস নিজেদের ওয়ালেট থেকে অন্য কয়েনবেস ওয়ালেটে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার করার ক্ষেত্রে কোনও রকম চার্জ নেয় না। কিন্তু যাকে ক্রিপ্টোকারেন্সি উপহার করা হয়েছে সে যদি সেই উপহার কয়েনবেস প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি এবং অন্য কোথাও ট্রান্সফার করে তাহলে তাকে একটি চার্জ দিতে হবে। এই ধরনের ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশনের কস্ট অনেকটাই হাই হয়।
advertisement
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা
ক্রিপ্টোকারেন্সি বর্তমানে জনপ্রিয় হলেও এটি অন্যকে উপহার হিসাবে দেওয়ার আগে জেনে নিতে হবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে সে কতটা জানে। যাকে উপহার হিসাবে ক্রিপ্টোকারেন্সি পাঠানো হচ্ছে, সে যদি আগে কখনও তা ব্যবহার না করে থাকে এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনও ধারণাও না থাকে তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cryptocurrency: নতুন বছরের সেরা উপহার হতে পারে ক্রিপ্টোকারেন্সি, কী ভাবে দেবেন জেনে নিন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement