advertisement

এই ব্যাঙ্কের জন্য এল নতুন আইন, গ্রাহকদের জমা টাকায় পড়বে প্রভাব

Last Updated:

আপনার একই ব্যাঙ্কের একাধিক শাখায় অ্যাকাউন্ট থাকলেও সমস্ত টাকা ও সুদ মিলিয়ে মোট ৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷

#নয়াদিল্লি: যে ভাবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি নিয়ন্ত্রণ রিজার্ভ ব্যাঙ্ক, একই ভাবে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির ওপরও এবার নজর রাখবে আরবিআই ৷ ১৪৮২ শহরের কো-অপারেটিভ ব্যাঙ্ক (Urban Cooperative bank) ও ৫৮ মাল্টি স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক রয়েছে ৷ সব মিলিয়ে মোট ১৫৪০ কো-অপারেটিভ আরবিআই-এর নিয়ন্ত্রণে চলে এসেছে ৷
বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তে গ্রাহকরা লাভবান হবেন ৷ এবার কোনও ব্যাঙ্ক ডিফল্ট করলে ব্যাঙ্কে জমা ৫ লক্ষ পর্যন্ত টাকা সুরক্ষিত থাকবে ৷ কারণ ২০২০ বাজেটে নির্মলা সীতারমন ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে দিয়েছে ৷ কোনও ব্যাঙ্ক ডুবে গেলে গ্রাহকদের অধিকতম ৫ লক্ষ পর্যন্ত টাকা দিতে হবে ৷ অর্থাৎ গ্রাহকদের অ্যাকাউন্টে ৫ লক্ষের বেশি টাকা থাকলেও তারা কেবল ৫ লক্ষ টাকা পাবেন ৷
advertisement
আপনার একই ব্যাঙ্কের একাধিক শাখায় অ্যাকাউন্ট থাকলেও সমস্ত টাকা ও সুদ মিলিয়ে মোট ৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷ একটি ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট ও এফডি থাকলেও ব্যাঙ্ক ডপবে যাওয়ার পরিস্থিতিতে আপনার কেবল ৫ লক্ষ টাকা সুরক্ষিত থাকবে ৷ এই টাকা আপনি কীভাবে পাবেন তার গাইডলাইন DICGC ঠিক করে থাকে ৷
advertisement
advertisement
এই সিদ্ধান্তে সবচেয়ে বড় লাভ হচ্ছে যে গ্রাহকরা জানবে যে তাদের ৫ লক্ষ টাকা সুরক্ষিত রয়েছে ৷ পাশাপাশি আরবিআই সুনিশ্চিত করবে কো-অপারেটিভ ব্যাঙ্কের টাকা কোনও ক্ষেত্রে বরাদ্দ করা হবে ৷ একে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বলা হয়ে থাকে ৷
এবার কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিকেও তাদের কিছু টাকা আরবিআই-এর কাছে রাখতে হবে ৷ এর জেরে তাদের ডুবে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম ৷ ফলে সাধারণ মানুষের কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর বাড়বে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ব্যাঙ্কের জন্য এল নতুন আইন, গ্রাহকদের জমা টাকায় পড়বে প্রভাব
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement