Chicken Farming Success: ছাদে বিদেশি মুরগির খামার থেকেই লাখোপতি কলেজ পড়ুয়া, রইল 'বড়লোক' হওয়ার সহজ সিক্রেট
- Reported by:Jiam Momin
- Published by:Rukmini Mazumder
Last Updated:
নজরে মালদহের পড়ুয়া! ছাদেই মুরগির খামার গড়ে বিপুল লাভ
মালদহ, জিএম মোমিন: নিজের বাড়ির ছাদেই বিদেশি ও ফ্যান্সি প্রজাতির মুরগির খামার বানিয়েছেন মালদহের কলেজপড়ুয়া রিফাত শাহীন। কালিয়াচক কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাহীন। বাড়ি সুজাপুরের ডাঙ্গা এলাকায়। পড়াশোনার পাশাপাশি বিকল্প আয়ের পথ হিসেবে শুরু করা এই উদ্যোগ এখন তাঁকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছে।
শখের বশে মাত্র ১০টি মুরগি দিয়ে শুরু। অল্পদিনের মধ্যেই এলাকায় চাহিদা বাড়তে থাকে। সেই চাহিদার কথা মাথায় রেখে বাড়ির ছাদে ধীরে ধীরে বড় পরিসরে চাষ শুরু করেন শাহীন। বর্তমানে তাঁর খামারে রয়েছে সিল্কি ফ্যান্সি, সুলতান, টার্কি, গিনি ফাউল, কড়কনাথ, চিনা হাঁস, কোয়েল-সহ একাধিক বিদেশি ও দেশি প্রজাতির মুরগি ও পাখি। শুধু বড় মুরগি পালন নয়, বাড়িতেই তৈরি করেছেন ছোট আকারের একটি হ্যাচারি। কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটিয়ে একসঙ্গে বহু ছানা উৎপাদন করা হচ্ছে। বড় হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে না। ছানা অবস্থাতেই পাইকারি দরে বিক্রি হচ্ছে প্রতি পিস ৮০ থেকে ১০০ টাকায়। আর পূর্ণবয়স্ক হলে প্রজাতি ভেদে প্রতিটি মুরগির দাম উঠছে ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। রিফাত শাহীন জানান, ” প্রথমে বাড়িতে পোষার জন্য ১০টি মুরগি এনেছিলাম। পরে এলাকায় চাহিদা বাড়তে দেখে ছাদেই খামার গড়ে তুলি। এখন কৃত্রিম পদ্ধতিতে ছানা উৎপাদন করে বিক্রি করছি। পড়াশোনার পাশাপাশি ভালই আয় হচ্ছে।”
advertisement
মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, “পড়াশোনার পাশাপাশি এমন বিকল্প আয়ের পথ সত্যিই প্রশংসনীয়। বাড়িতে বসেই আধুনিক পদ্ধতিতে মুরগি চাষ বর্তমান যুব সমাজকে নতুন দিশা দেখাচ্ছে। জেলা জুড়ে এ ধরনের উদ্যোগ বৃদ্ধি দরকার। রাজ্য সরকারের পশুপালন দফতরের একাধিক প্রকল্প রয়েছে। চাষিরা চাইলে সেখানে গিয়ে সহযোগিতা ও পরামর্শ নিতে পারেন।”
advertisement
advertisement
ছাদের খামার থেকেই এখন প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করছেন এই কলেজ পড়ুয়া। সীমিত পরিসরেও যে সঠিক পরিকল্পনা ও উদ্যোগ থাকলে বড় সাফল্য সম্ভব, তারই উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন রিফাত শাহীন। পড়াশোনার পাশাপাশি এমন দূরদর্শী চিন্তাভাবনা অনেক যুবকের কাছেই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Feb 16, 2026 2:15 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Chicken Farming Success: ছাদে বিদেশি মুরগির খামার থেকেই লাখোপতি কলেজ পড়ুয়া, রইল 'বড়লোক' হওয়ার সহজ সিক্রেট










