advertisement

পিএফ অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হয়েছে ? জেনে নিন এই নম্বরে মিসড কল দিয়ে....

Last Updated:

অনলাইন বা এসএমএস-এর মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷

#নয়াদিল্লি: EPFO শীঘ্রই পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করতে চলেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে চলতি মাসেই ৮.৫ শতাংশ হিসেবে সুদের টাকা ট্রান্সফার করা হবে ৷ আর্থিক বছর ২০২০-২১ পিএফ অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ সুদ মিলবে ৷ এবার আপনি আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়িতে বসেই চেক করতে পারবেন ৷ পিএফ ব্যালেন্স চেক করার একাধিক পদ্ধতি রয়েছে ৷ এর মধ্যে একটি হল মিসড কল ৷ EPFO-র তরফে এর জন্য একটি নম্বর জারি করা হয়েছে ৷ এছাড়া অনলাইন বা এসএমএস-এর মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷
একটি মিসড কলের মাধ্যমে আপনি আপনার ব্যালেন্স জানতে পারবেন ৷ এর জন্য পিএফ অ্যাকাউন্টে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এরপর আপনার ফোনে এসএমএস চলে আসবে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্সের ৷ মেসেজে পিএফ নম্বর, নাম, জন্মতারিখ, ইপিএফ ব্যালেন্স সব জানা যাে ৷
অন্যদিকে, এসএমএস-এর মাধ্যমে পিএফ ব্যালেন্স জানার জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 7738299899 নম্বরে মেসেজ করতে হবে ৷ EPFOHO UAN ENG লিখে 7738299899 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ ENG-র বদল অন্য ভাষার তিনটি ক্যারেক্টর লিখতে হবে যে ভাষায় আপনি তথ্য চাইছেন ৷ ইংরেজির পাশাপাশি হিন্দি, পঞ্জাবী, গুজরাতি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মলায়লম ও বাংলা ৷
advertisement
advertisement
EPFO-এর মেম্বররা উমাং অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে আপনার পিএফ ব্যালেন্স জানতে পারবেন ৷ Umang App লঞ্চ করেছে সরকার ৷ এর সাহায্যে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত ধরনের পরিষেবা এক জায়গা থেকে পাওয়া যাবে ৷ অ্যাপের সাহায্যে ইপিএফ পাসবুক দেখার পাশাপাশি ক্লেম করতে পারবেন ৷ ক্লেম আপনি অ্যাপের মাধ্যমে ট্র্যাকও করতে পারবেন ৷ অ্যাপ শুরু করার জন্য আপনার মোবাইল নম্বর একবার ফের রেজিস্ট্রেশন করতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পিএফ অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হয়েছে ? জেনে নিন এই নম্বরে মিসড কল দিয়ে....
Next Article
advertisement
‘আমিও মরেছি...আমি ঠিক আছি...রাহুল দা ঠিক আছে তো?’ আতঙ্কিত, শোকে বিহ্বল নায়িকা শ্বেতা
‘আমিও মরেছি...আমি ঠিক আছি...রাহুল দা ঠিক আছে তো?’ আতঙ্কিত, শোকে বিহ্বল নায়িকা শ্বেতা
  • শ্বেতা বলেন, ‘‘আমরা তো এখনই একসঙ্গে শ্যুটিং করছিলাম।’’

  • সমুদ্রে শ্যুটিং করছিলাম তো আমরা। আমিও মরেছি। আমি ঠিক আছি?’’

  • 'রাহুল দাকে গিয়ে দেখ না, রাহুল দা ঠিক আছে তো?’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement