advertisement

PM Kisan: এই দিন আসতে চলেছে যোজনার আগামী কিস্তির টাকা, জেনে নিন কোন তারিখে...

Last Updated:

PM Kisan: জেনে নিন কোন কৃষকরা এই সুবিধা পাবেন ?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় (PM Kisan Yojana) দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা ট্রান্সফার করে থাকে সরকার ৷ দশম কিস্তির ২০০০ টাকা জানুয়ারি মাসের প্রথমেই কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল ৷ কিন্তু এখনও বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি বলে জানা গিয়েছে ৷ অনুমান করা হচ্ছে ১১তম কিস্তির টাকা শীঘ্রই জারি করতে চলেছে সরকার ৷ আগামী কিস্তির সুবিধা নেওয়ার জন্য শীঘ্রই রেজিস্ট্রেশন করিয়ে নিন ৷
কোন কোন মাসে পিএম কিষান কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয় ?
প্রত্যেক অর্থবর্ষের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই, দ্বিতীয় কিস্তির টাকা ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে চলে আসে ৷ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে সরকার ৷
advertisement
advertisement
অনলাইন রেজিস্ট্রেশন করানোর পদ্ধতি
এই স্কিমে রেজিস্ট্রেশন করানো বেশ সহজ ৷ অনলাইনে বাড়িতে বসে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এছাড়া পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷
advertisement
এই ভাবে করতে পারবেন রেজিস্ট্রেশন
  • প্রথমে পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর Farmers Corner এ গিয়ে ‘New Farmer Registration’ অপশন সিলেক্ট করতে হবে
  • এবার আধার নম্বর দিতে হবে
  • রাজ্য সিলেক্ট করে ক্যাপচা কোড দিয়ে প্রসেস আগে বাড়াতে হবে
  • এই ফর্মে আপনাকে আপনার পুরো পার্সোনাল তথ্য দিতে হবে
  • পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমি সংক্রান্ত তথ্য দিতে হবে
advertisement
জেনে নিন কোন কৃষকরা এই সুবিধা পাবেন ?
পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা কেবল সেই কৃষকরাই পাবেন যাঁদের কাছে ২ হেক্টর অর্থাৎ ৫ একর কৃষি যোগ্য জমি রয়েছে ৷ যে কৃষকরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন তাঁরা এই যোজনার সুবিধা নিতে পারবেন না ৷
advertisement
কী কারণে আটকে যায় যোজনার টাকা ?
অনেক সময় সরকারের তরফে টাকা ট্রান্সফার করা হলেও সেটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয় না ৷ বেশির ভাগ ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর ভুল দেওয়ার কারণে এরকমটা হয়ে থাকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এই দিন আসতে চলেছে যোজনার আগামী কিস্তির টাকা, জেনে নিন কোন তারিখে...
Next Article
advertisement
Indian Railways: সাঁতরাগাছিতে নতুন রেল প্রকল্প! মোট ২টি প্রজেক্টের অনুমোদন কেন্দ্রের, ৪,৪৭৪ কোটির কাজ
সাঁতরাগাছিতে নতুন রেল প্রকল্প! মোট ২টি প্রজেক্টের অনুমোদন কেন্দ্রের, ৪,৪৭৪ কোটির কাজ
  • ৪,৪৭৪ কোটি টাকার দুটি রেল প্রকল্প অনুমোদন

  • নতুন প্রকল্পে ১৯২ কিমি রেললাইন যুক্ত হবে

  • , ৫টি জেলা ও ৫,৬৫২টি গ্রাম উপকৃত হবে, ১৪৭ লক্ষ মানুষ সংযুক্ত হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement