advertisement

Gold Price Today: ৯৭৮৩ টাকা সস্তায় মিলছে সোনা, দেখে নিন ১০ গ্রামের দাম

Last Updated:

সোনার পাশাপাশি পতন দেখা গিয়েছে রুপোর দামেও ৷

#নয়াদিল্লি: দিল্লির সরাফা বাজারে সোনার দামে (Gold Price Today) পতন জারি রয়েছে ৷ মঙ্গলবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর ২০২১ ফের নিম্নমুখী সোনালী ধাতুর দাম ৷ সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও ৷ এদিন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে ৷ অবশ্য অন্যদিকে রুপোর দামে বিশেষ বদল দেখা যায়নি ৷ আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম কমে হয়েছে ১৮১৫ ডলার প্রতি আউন্স ৷
এদিন দিল্লির সরাফা বাজারে সোনার দাম কেবল ৩৭ টাকা প্রতি ১০ গ্রামে কমেছে ৷ রাজধানী দিল্লিতে ৯৯.৯ শতাংশ শুদ্ধতার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬৪১৭ টাকা হয়ে গিয়েছে ৷ গত বছর অগাস্ট মাসে রেকর্ড দাম বেড়েছিল সোনার ৷ অগাস্ট ২০২০-তে ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছিল প্রায় ৫৬,২০০ টাকা ৷ রেকর্ড দাম থেকে বর্তমানে সোনার দাম প্রায় ৯৭৮৩ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ৷ বিশেষজ্ঞদের মতে চলতি বছরের শেষে সোনার দাম প্রায় ৬০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই সোনায় ইনভেস্ট করার এখনই সেরা সময় বলে মনে করা হচ্ছে ৷
advertisement
সোনার পাশাপাশি পতন দেখা গিয়েছে রুপোর দামেও ৷ সরাফা বাজারে রুপোর দাম ৩৩২ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৬৩৬১২ টাকা হয়ে গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে রুপোর দামে বিশেষ কোনও বদল দেখা যায়নি ৷ এদিন রুপোর দাম ছিল ২৪.৫০ ডলার প্রতি আউন্স ৷
advertisement
এইচডিএফসি সিকিউরিটিজের (HDFC Securities) সিনিয়র অ্যানালিস্ট (কমোডিটিজ) তপন পটেল জানিয়েছেন ডলার মজবুত হওয়ায় সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ নিউইর্য়কের কমোডিটি এক্সচেঞ্জে সোনার উপস্থিত দামে পতন দেখা যাওয়ায় তার প্রভাব পড়েছে দেশের সরাফা বাজারে ৷ সোনা কেনার বা সোনায় ইনভেস্ট করার পরিকল্পনা থাকলে আর দেরি না করে এখনই করে ফেলা বুদ্ধিমানের কাজ হবে বলে জানিয়েছেন এক্সপার্টরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: ৯৭৮৩ টাকা সস্তায় মিলছে সোনা, দেখে নিন ১০ গ্রামের দাম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement