advertisement

দেখে নিন ফিক্সড ডিপোজিটে কত সুদ দিচ্ছে সরকারি ব্যাঙ্কগুলি

Last Updated:

ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দেয় ইউনিয়ন ব্যাঙ্ক (Union Bank) ৷ লং টার্ম এফডি-তে ব্যাঙ্ক ৫.৬০ শতাংশ দিচ্ছে ৷

#নয়াদিল্লি: সুরক্ষিত ও রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের জন্য ফিক্সড ডিপোজিটকে সবচেয়ে ভাল বিকল্প মনে করা হয় ৷ সাধারণত নিজেদের সেভিংস ব্যাঙ্কে জমা রাখে সকলে ৷ ব্যাঙ্কের তরফেও গ্রাহকদের একাধিক স্কিমে ইনভেস্ট করার সুবিধা দিয়ে থাকে ৷ দেখে নিন কোন কোন সরকারি ব্যাঙ্ক (PSU Bank) এফডি-তে বেশি সুদের হার দিচ্ছে ৷ ৫ থেকে ১০ বছরের লং টার্ম ইনভেস্টে ২ কোটি টাকা পর্যন্ত ডিপোজিট করা যেতে পারে ৷ প্রবীণ নাগরিকদের এফডি-তে সাধারণের থেকে বেশি সুদের হার দেওয়া হয় ৷
সাধারণত সমস্ত ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের ০.৫ শতাংশ অতিরিক্ত সুদ দিয়ে থাকে ৷ সেভিংস অ্যাকাউন্টের থেকে ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পাওয়া যায় ৷ তবে আলাদা আলাদা ব্যাঙ্কের আলাদা আলাদা সুদের হার হয় ৷
Union Bank
ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দেয় ইউনিয়ন ব্যাঙ্ক (Union Bank) ৷ লং টার্ম এফডি-তে ব্যাঙ্ক ৫.৬০ শতাংশ দিচ্ছে ৷ সিনিয়র সিটিজেনদের ৬.১০ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) ৷ দীর্ঘ মেয়াদি এফডি-তে মিলছে ৫.৫০ শতাংশ ৷ প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে ৬.০০ শতাংশ ৷
advertisement
advertisement
SBI
স্টেট ব্যাঙ্ক ৭ দিন থেকে ৪৫ দিনের এফডি-তে মিলবে ২.৯০ শতাংশ বার্ষিক সুদ ৷ ৪৬ দিন থেকে ১৭৯ দিনের এফডি-তে মিলবে ৩.৯০ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিন ও ২১১ দিনের বেশি থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৪.৪০ শতাংশ সুদ ৷ ১ বছরের বেশি ও ২ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৫ শতাংশ, ২ বছরের বেশি ও ৩ বছরের কম এফডি-তে মিলবে ৫.১০ শতাংশ সুদ ৷ ৩ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৫.৩০ শতাংশ সুদ, ৫ বছর থেকে ১০ বছরের এফডি-তে মিলবে ৫.৪০ শতাংশ সুদ ৷ প্রবীণ নাগরিকরা সাধারণের থেকে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন ৷
advertisement
PNB
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) ৭ থেকে ৪৫ দিনের এফডি-তে মিলবে ৩ শতাংশ সুদ, ৪৬ থেকে ৯০ দিনের এফডি-তে মিলবে ৩.২৫ শতাংশ সুদ, ৯১ থেকে ১৭৯ দিনের এফডি-তে মিলবে ৪ শতাংশ সুদ, ১৮০ থেকে ২৭০ দিনের এফডি-তে মিলবে ৪.৪০ শতাংশ, ২৭১ থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৪.৫০ শতাংশ, ১ থেকে ৩ বছরের এফডি-তে মিলবে ৫.২৫ শতাংশ সুদ, ৩ থেকে ১০ বছরের এভফডি-তে মিলবে ৫.৩০ শতাংশ সুদ ৷ প্রবীণ নাগরিকদের সাধারণের থেকে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ দিয়ে থাকে ব্যাঙ্ক ৷
advertisement
IDBI Bank
পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক গ্রাহকদের দীর্ঘ মেয়াদি এফডি-তে ৫.২৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ প্রবীণ নাগরিকদের ৫.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক ৷ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank)৫.২০ শতাংশ, ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) ৫.১৫ শতাংশ ও IDBI ব্যাঙ্ক গ্রাহকদের এফডিতে ৫.১০ শতাংশ সুদ দিচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দেখে নিন ফিক্সড ডিপোজিটে কত সুদ দিচ্ছে সরকারি ব্যাঙ্কগুলি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement