advertisement

Gold Price Today: অনেকটাই দাম বাড়ল সোনা ও রুপোর, দেখে নিন কলকাতায় ১০ গ্রামের দাম

Last Updated:

বিশেষজ্ঞদের মতে এবছরের শেষে সোনার দাম ৬০ হাজার টাকা প্রতি ১০ গ্রাম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

#নয়াদিল্লি: বুধবার দেশের বাজারে সোনার ও রুপোর ছিল ঊর্ধ্বমুখী ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৭,৩৭৪ টাকা হয়েছে ৷ রুপোর দাম ০.৩ শতাংশ বেড়ে ৬৩,৪৬২ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে ৷
আন্তর্জাতিক বাজারে বুধবার সোনার দাম অপরিবর্তিত রয়েছে ৷ সোনার দাম ছিল ১৭৮৫.৬৬ ডলার প্রতি আউন্স ৷ রুপোর দাম ০.১ শতাংশ বেড়ে ২৩.৬৫ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷
বিশেষজ্ঞদের মতে সোনার দাম শীঘ্রই ৫০ হাজার টাকা পেরিয়ে যেতে পারে ৷ ফলে সোনায় ইনভেস্ট করা এখন সবচেয়ে লাভবান বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
HDFC Securities-এর সিনিয়র অ্যানালিস্ট তপন পটেল জানিয়েছেন, ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম বেড়েছে ৷ তবে অনেকেই মনে করছে সোনায় ইনভেস্ট করার এটাই সেরা সময় কারণ আগামী দিনে আরও বাড়তে পারে সোনার দাম ৷ বিশেষজ্ঞদের মতে এবছরের শেষে সোনার দাম ৬০ হাজার টাকা প্রতি ১০ গ্রাম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: অনেকটাই দাম বাড়ল সোনা ও রুপোর, দেখে নিন কলকাতায় ১০ গ্রামের দাম
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement