advertisement

পেট্রোলিয়াম পণ্যের শুল্ক ও আবগারি শুল্ক থেকে ৪.৫১ লক্ষ কোটি টাকা আয় করেছে কেন্দ্র

Last Updated:

গত দেড় মাসে লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের (Diesel price today) ৷ দেশের একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম ৷

#নয়াদিল্লি: ২০২১-২১ আর্থিক বছরে পেট্রোলিয়াম পণ্যে শুল্ক (Custom duty) ও আবগারি শুল্ক (Excise duty) থেকে ইনডায়রেক্ট ট্যাক্স রেভিনিউ (Indirect Tax Revenue) বেড়ে ৪,৫১,৫৪২.৫৬ কোটি টাকা হয়ে গিয়েছে ৷ গত বছরের তুলনায় ৫৬.৫ শতাংশ বেশি ৷ পিটিআই খবরের সূত্র অনুযায়ী, আরটিআই-এর মাধ্যমে এই বিষয়ে জানা গিয়েছে ৷ সম্প্রতি দেশের বাজারে আকাশছোঁয়া পেট্রোল ও ডিজেলের দাম ৷ এর জেরে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জ্বালানির উপরে ট্যাক্স ও সেস কমানোর দাবি জানানো হয়েছে ৷
রিপোর্ট অনুযায়ী, আর্থিক বছর ২০২০-২১-এ পেট্রোলিয়াম পণ্যের আমদানি তে ৩৭,৮০৬.৯৬ কোটি টাকা কাস্টম ডিউটি আয় করেছে সরকার ৷ দেশে এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিংয়ে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি থেকে ৪.১৩ লক্ষ কোটি টাকা আয় হয়েছে ৷ আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০ পেট্রোলিয়াম পণ্য আমদানিতে সরকার কাস্টম ডিউটি হিসেবে ৪৬ ,০৪৬.০৯ কোটি টাকা রেভিনিউ মিলেছে ৷ দেশে এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিংয়ে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি থেকে ২.৪২ টাকা আয় করেছে ৷ অর্থাৎ দুটি ট্যাক্স মিলিয়ে ২০১৯-২০-তে সরকার মোট ২,৮৮,৩১৩.৭২ কোটি টাকা আয় করেছে ৷
advertisement
গত দেড় মাসে লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের (Diesel price today) ৷ দেশের একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম ৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫ টাকা হয়ে গিয়েছে ৷ পটনা, ভোপাল, রাজস্থান, জয়পুর-সহ একাধিক রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পেট্রোলিয়াম পণ্যের শুল্ক ও আবগারি শুল্ক থেকে ৪.৫১ লক্ষ কোটি টাকা আয় করেছে কেন্দ্র
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement