advertisement

CAIT: নিয়ম ভাঙছে Flipkart, ই-কমার্স সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ব্যবসায়ী সংগঠনের

Last Updated:

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলকে লেখা একটি চিঠিতে সিএআইটি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এফডিআই নিয়মনীতি লঙ্ঘন করছে ফ্লিপকার্ট ৷

নয়াদিল্লি: ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবসার নিয়মনীতি লঙ্ঘন নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছে ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) ৷ ফের একবার ফ্লিপকার্টের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিএআইটি ৷ এফডিআই এবং কর সংক্রান্ত নিয়মকানুন লঙ্ঘনের জন্য বৃহস্পতিবার কেন্দ্রকে ফ্লিপকার্টের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ৷ ফ্লিপকার্টের বিরুদ্ধে অভিযোগ, জিনিসপত্র এবং রিটেল দামে নিজেদের নিয়ন্ত্রণ আনতে সংস্থা অত্যন্ত অভিনব উপায়ে নিজেদের ব্যবসার মডেল বদলেছে ৷ যা অবিলম্বে আটকানোর ব্যবস্থা করা হোক ৷
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলকে লেখা একটি চিঠিতে সিএআইটি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এফডিআই নিয়মনীতি লঙ্ঘন করছে ফ্লিপকার্ট ৷ আর সেটাও অত্যন্ত ক্রিয়েটিভ উপায় ৷ অ-কমার্স সংসংস্থার উদ্দেশ্য রিটেল জিনিসপত্রের দামে নিজেদের নিয়ন্ত্রণ আনা ৷ আর তার জন্য নিজেদের ব্যবসার মডেলে সেভাবেই পরিবর্তন এনেছে ফ্লিপকার্ট ৷ যা ই-কমার্সে এফডিআই নীতি লঙ্ঘন করছে বলে দাবি ব্যবসায়ীদের সংগঠনের ৷
advertisement
ফ্লিপকার্টের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ এবং সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থা স্বচ্ছতার সঙ্গে দেশের এফডিআই এবং নিয়ামক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ চালিয়ে যাবে ৷ নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি ফ্লিপকার্টের বাজারে ৩ লক্ষেরও বেশি বিক্রেতা রয়েছে ৷ যারা এই পুরো সিস্টেমের অবিচ্ছেদ্য অঙ্গ ৷ ক্রেতা এবং বিক্রেতাদের কথা ভেবে প্রযুক্তির উন্নতির কাজে বরাবরই জোর দিয়েছে ফ্লিপকার্ট ৷ যাতে ব্যবসার কাজ আরও সহজ হয় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
CAIT: নিয়ম ভাঙছে Flipkart, ই-কমার্স সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ব্যবসায়ী সংগঠনের
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement