advertisement

প্রতিদিন ১০০ টাকা করে জমিয়ে সহজেই হতে পারবেন ১৫ লক্ষ টাকার মালিক!

Last Updated:

পোস্ট অফিস বা ব্যাঙ্কে সুকন্যা সমৃদ্ধি যোজনা খোলা যেতে পারে ৷ মেয়ের জন্ম থেকে ১০ বছর বয়স হওয়া পর্যন্ত এই যোজনায় অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷

#নয়াদিল্লি: সরকারের এমন একটি স্কিম রয়েছে যেখানে কম টাকায় ইনভেস্ট করে মোটা টাকা আয় করতে পারবেন ৷ সরকারি স্কিমটির নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) ৷ এই যোজনার মাধ্যমে আপনি আপনার মেয়ের ভবিষ্যত সুরক্ষিত করতে পারবেন ৷ পাশাপাশি এই স্কিমে ইনভেস্ট করলে মিলবে ট্যাক্স ছাড় ৷ প্রতিদিন মাত্র ১০০ টাকা করে সেভিংস করে এই স্কিমের সুবিধা পেতে পারেন৷
মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি স্মল সেভিংস স্কিম ৷ বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের জন্য এই যোজনা লঞ্চ করেছিল কেন্দ্র সরকার ৷ সম্ল সেভিংস স্কিমের মধ্যে সবচেয়ে ভাল সুদের হার দিয়ে থাকে সুকন্যা সমৃদ্ধি যোজনা ৷
মাত্র ২৫০ টাকা ইনভেস্ট করে এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এক আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হবে ৷ অধিকতম ১.৫ লক্ষ টাকা জমা করা যাবে ৷ বর্তমানে এই যোজনায় কেন্দ্র সরকার ৭.৬ শতাংশ সুদ দিচ্ছে ৷ এর আগে ৯.২ শতাংশ পর্যন্ত সুদ মিলতো ৷ মেয়েদের ৮ বছর বয়স হওয়ার পর পড়াশোনার জন্য ৫০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নেওয়া যেতে পারে ৷
advertisement
advertisement
এই স্কিমে প্রতি মাসে ৩০০০ টাকা ইনভেস্ট করলে বছরে ৩৬০০০ টাকা হয় ৷ ১৪ বছর পর ৭.৬ শতাংশ বার্ষিক কম্পাউন্ডিং সুদ হিসেবে ৯,১১,৫৭৪ টাকা মিলবে ৷ ২১ বছরে অর্থাৎ ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৫,২২,২২১ টাকা ৷ সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ হিসেবে সুদ দেওয়া হচ্ছে যাতে মিলবে ট্যাক্স ছাড় ৷
পোস্ট অফিস বা ব্যাঙ্কে সুকন্যা সমৃদ্ধি যোজনা খোলা যেতে পারে ৷ মেয়ের জন্ম থেকে ১০ বছর বয়স হওয়া পর্যন্ত এই যোজনায় অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ অ্যাকাউন্ট খোলার পর মেয়ের ২১ বছর বয়স পর্যন্ত বা ১৮ বছরের পর বিয়ে হওয়া পর্যন্ত এই যোজনা চালানো যেতে পারে ৷
advertisement
প্রতিবছর ন্যূনতম ২৫০ টাকা জমা না করলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ৷ ফের অ্যাকাউন্ট চালু করতে ২৫০ এবং ৫০ টাকা পেনাল্টি চার্জ দিতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রতিদিন ১০০ টাকা করে জমিয়ে সহজেই হতে পারবেন ১৫ লক্ষ টাকার মালিক!
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement