advertisement

Unlock-1 এ ‘মালামাল’ বিহার সরকার, ৭ গুণ বেড়েছে গাড়ির বিক্রি

Last Updated:

এপ্রিল ও মে মাসে যেখানে ৪৫৬২ টি গাড়ি বিক্রি হয়েছে, লকডাউনের পর জুন মাসে তা এক লাফে বেড়ে ৯৬৩০২ হয়ে গিয়েছে ৷

পটনা: বিহার সরকারের তরফে জানানো হয়েছে আনলকের এক মাসের মধ্যে গাড়ি বিক্রি হুহু করে বেড়ে গিয়েছে ৷ এপ্রিল ও মে মাসে যেখানে রাজ্যের মোট রাজস্ব সংগ্রহ ১৭৮৫.৩৩ কোটি ছিল সেখানে আনলক 1.0 অর্থাৎ জুন মাসে তা বেড়ে ২৩৮৭.০৯ কোটি টাকা হয়ে গিয়েছে ৷ সরকারের তরফে জানানো হয়েছে, নির্মাণ ক্ষেত্রেও গাড়ি বিক্রি থেকে বেড়েছে ৷ এপ্রিল ও মে মাসে যেখানে ৪৫৬২ টি গাড়ি বিক্রি হয়েছে, লকডাউনের পর জুন মাসে তা এক লাফে বেড়ে ৯৬৩০২ হয়ে গিয়েছে ৷
আনলকে নির্মাণ-সহ অন্য কাজকর্ম শুরু হওয়ার কারণে জিনিস বিক্রিতে উল্লেখ্য বৃদ্ধি হয়েছে ৷ এপ্রিল ও মে মাসে ইওয়ে বিলের মাধ্যমে বাইরে থেকে বিহারে বিক্রি হওয়ার জন্য ১৩৭০৪ কোটি টাকার মাল এসেছিল ৷ অথচ কেবল জুন মাসেই তা বেড়ে ১৩৬৬২ কোটি হয়েছে ৷ এই সমস্ত জিনিসের মধ্যে প্রধানত রয়েছে সিমেন্ট, লোহা, ওষুধ, গাড়ি, কাপড় ৷
advertisement
আনলকের কারণে আর্থিক গতিবিধি বৃদ্ধির জেরে এপ্রিল ও মে মাসে বাণিজ্য কর থেকে মাত্র ৯৫০.১১ কোটি আয় হয়েছিল ৷ কেবল জুন মাসে তা ছিল ১২১৭.২০ কোটি টাকা ৷রেজিস্ট্রেশন থেকে জুন মাসে সরকার আয় করেছে ৩৩৪.৪৮ কোটি টাকা যা এপ্রিল ও মে মাসে ছিল মাত্র ৬৪.৬৮ কোটি ৷ পরিবহণ দফতর এপ্রিল ও মাসে ৯১ কোটি টাকা ট্যাক্স দিয়েছে যা জুন মাসে বেড়ে ১৯৫ কোটি টাকা হয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Unlock-1 এ ‘মালামাল’ বিহার সরকার, ৭ গুণ বেড়েছে গাড়ির বিক্রি
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement