advertisement

খরচ বাড়ছে Airtel গ্রাহকদেরও, ১ ডিসেম্বর থেকে কল চার্জ বাড়াচ্ছে ভারতী এয়ারটেল

Last Updated:
#কলকাতা: শুধু ভোডাফোনই নয় ৷ পয়লা ডিসেম্বর থেকে খরচ বাড়ছে এয়ারটেলের গ্রাহকদেরও ৷ ভোডাফোনের মতোই আগামী মাসে নতুন ট্যারিফ রেট প্রকাশ করবে ভারতী এয়ারটেল ৷ প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বেশ কয়েকবছর ধরেই কলিং এবং ডেটা, সবক্ষেত্রেই নানারকম অফার এবং বিপুল ছাড় দিয়েছে এয়ারটেল ৷ সংস্থার আয়ের অঙ্ক এবং লাভের অঙ্ক কমায় এবার কল চার্জেস নতুন করে প্রকাশ করবে এয়ারটেল ৷ এর ফলে কল চার্জেস এবং ডেটা (ইন্টারনেট)-র দাম বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা ৷ যদিও ঠিক কতটা দাম বাড়তে চলেছে, সেটা স্পষ্ট করেনি এয়ারটেল বা ভোডাফোন কোনও সংস্থাই ৷
এদিকে জিও-র নাম না নিলেও, এয়ারটেলের ডিরেক্টর (আর্থিক) হরজিৎ কোহলি রেজোলিউশন প্রফেশনাল অনীশ নিরঞ্জন নানাবতীকে চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছেন। বলেছেন, আর-কমের সম্পত্তি কিনতে তাঁদের সংস্থা যখন দরপত্র জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছিল, তা পত্রপাঠ খারিজ করে সংস্থাটির ঋণদাতা কমিটি। অথচ আশ্চর্যজনক ভাবে দরদাতাদের সুবিধার কথা ভেবেই শেষ পর্যন্ত সেই সময়সীমা আরও বাড়ানো হল। তাই ওই সম্পত্তি কিনতে নিজেদের দেওয়া দরপত্র ইতিমধ্যেই ফিরিয়ে নিয়েছে এয়ারটেল।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
খরচ বাড়ছে Airtel গ্রাহকদেরও, ১ ডিসেম্বর থেকে কল চার্জ বাড়াচ্ছে ভারতী এয়ারটেল
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement