advertisement

লকডাউন খোলার পর ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ?

Last Updated:

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ছুটির লিস্ট অনুযায়ী, মে মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ৪ তারিখের পর লকডাউন তুলে নেওয়া হবে না আরও বাড়ানো হবে তা নিয়ে এখনও সকলের মনেই প্রশ্ন ৷ তবে এই বিষয়ে এখনও কেন্দ্র সরকারের তরফে কিছু জানানো হয়নি ৷ লকডাউন উঠে গেলে বেশিরভাগ মানুষই ব্যাঙ্কে যাবেন ৷ আপনিও কী মে মাসে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করছেন ? তাহলে আপনার জন্য এটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ছুটির লিস্ট অনুযায়ী, মে মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এর মধ্যে ইদ, বুদ্ধপূর্ণিমা, মে দিবসের মতো ছুটি সামিল রয়েছে ৷ ১৩ টি দিনের ছুটির লিস্টে আলাদা আলাদা রাজ্যে হওয়া ছুটিও সামিল রয়েছে ৷ ফলে এই সময় অ্যাকাউন্ট হোল্ডারদের সমস্যার মুখে পড়তে হতে পারে ৷ তাই আগে থেকে জেনে নিন কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে তাতে আপনাদেরই সুবিধা হবে ৷
advertisement
পয়লা মে সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে মে দিবসের জন্য ৷ ৩ মে রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে স্বাভাবিক ভাবে ৷ ৭ মে বেলাপুর,মুম্বই,নাগপুর, পানাজি, পটনা, তিরুঅন্ততপুরম, কলকাতা, কোচি, ইম্ফল, হায়দরাবাদ, গুয়াহাটি, চেন্নাই, বেঙ্গালুরুতে বুদ্ধ পূর্ণিমার জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ৮ মে কলকাতায় রবীন্দ্র জয়ন্তী, ৯ মে দ্বিতীয় শনিবার ও ১০ মে রবিবার বলে ছুটি থাকবে ৷
advertisement
advertisement
এরপর ১৭ মে রবিবার, ২১ মে জম্মু ও শ্রীনগরে সব-এ কদরের ছুটি থাকবে ৷ ২২ মে জম্মু ও শ্রীনগরে জুম্মত-উল-বিদার ছুটি ৷ ২৩ মে চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি এবং ২৪ তারিখ রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ২৫ মে সমস্ত রাজ্যে ইদের ছুটি থাকবে ৷ এবং ৩১ মে রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লকডাউন খোলার পর ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ?
Next Article
advertisement
Sonia Gandhi Hospitalized: হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল
হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল
  • শ্বাসকষ্ট এবং তাঁর দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল অ্যাজমার অবস্থা আরও খারাপ হয়েছে

  • সোনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং কাশিতে ভুগছেন

  • দিল্লির দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে ৭৯ বছরের সনিয়ার সমস্যা বাড়ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement