advertisement

Petrol Diesel Prices Today: নির্বাচন শেষ হতেই একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল

Last Updated:

Petrol Diesel Prices Today: যে যে শহরে দাম বদলাল জ্বালানির-

#নয়াদিল্লি: উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly election in five state) শেষ হতেই, দেশের তেল সংস্থাগুলি একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দাম বদল করা শুরু করে দিয়েছে ৷ সরকারি তেল সংস্থাগুলি মঙ্গলবার উত্তরপ্রদেশে নয়ডা ও লখনউ, বিহারে পটনা এবং হরিয়ানায় গুরুগ্রামে পেট্রোল ও ডিজেলের দাম বদল করেছে ৷ তবে চেন্নাই ছাড়া দিল্লি, মু্ম্বই ও কলকাতার মতো মহানগরে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ এখানে প্রায় চার মাস ধরে স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
advertisement
  • দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০১.৫১ টাকা, ডিজেল ৯১.৫৩ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
advertisement
যে যে শহরে দাম বদলাল জ্বালানির
  • গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৬৮ টাকা, ডিজেল ৮৬.৯০ টাকা
  • নয়ডা- পেট্রোল ৯৫.৬৪ টাকা, ডিজেল ৮৭.১৪ টাকা
  • জয়পুর- পেট্রোল ১০৭.০৬ টাকা, ডিজেল ৯০.৭০ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৯ টাকা, ডিজেল ৮৬.৮১ টাকা
  • পটনা- পেট্রোল ১০৬.২৬ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
advertisement
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices Today: নির্বাচন শেষ হতেই একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement