advertisement

বাজারে এল Hyundai i20, দাম শুরু ৬.৮০ লক্ষ টাকা থেকে, জানুন বিস্তারিত

Last Updated:

মোট ১৩টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই গাড়ি। গাড়িটি সম্পর্কে বিশদে জেনে নিন। দেখে নিন দাম।

#কলকাতা: বহু প্রতীক্ষিত হুন্ডাইয়ের i20 মডেলের লঞ্চ হচ্ছে আজ, বৃহস্পতিবার। Hyundai Motors India-র তরফে জানানো হয়েছে দেশের বাজারে ৬.৮০ লক্ষ টাকা থেকে শুরু হবে এই গাড়ির দাম। সংস্থা সূত্রে আগে জানা গিয়েছিল, এ বছর মার্চ মাসে জেনেভা মোটর শো-তে গ্লোবালি লঞ্চ করবে Hyundai-এর এই নতুন মডেল। তবে করোনা সংক্রমণের জেরে সেই পরিকল্পনা আর সফল হয়নি। মোট ১৩টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই গাড়ি। গাড়িটি সম্পর্কে বিশদে জেনে নিন। দেখে নিন দাম।
মডেল অনুসারে দামের তালিকা :
Hyundai i20 1.2 P MT Magna - ৬,৭৯,৯০০ টাকা
advertisement
Hyundai i20 1.2 P MT Sportz - ৭,৫৯,৯০০ টাকা
Hyundai i20 1.2 P MT Asta - ৮,৬৯,৯০০ টাকা
Hyundai i20 1.2 P MT Asta (O) - ৯,১৯,৯০০ টাকা
advertisement
Hyundai i20 1.2 P iVT Sportz - ৮,৫৯,৯০০ টাকা
Hyundai i20 1.2 P iVT Asta - ৯.৬৯,৯০০ টাকা
Hyundai i20 1.0 Turbo iMT Sportz - ৮,৭৯,৯০০ টাকা
Hyundai i20 1.0 Turbo iMT Asta- ৯,৮৯,৯০০ টাকা
Hyundai i20 1.0 Turbo DCT Asta- ১০,৬৬,৯০০ টাকা
advertisement
Hyundai i20 1.0 Turbo DCT Asta (O)- ১১,১৭,৯০০ টাকা
Hyundai i20 1.5 D MT Magna - ৮,১৯,৯০০ টাকা
Hyundai i20 1.5 D MT Sportz - ৮,৯৯,৯০০ টাকা
Hyundai i20 1.5 D MT Asta (O)- ১০,৫৯,০০০ টাকা
নতুন জেনারেশনের এই গাড়ির সামনের দিকটায় খানিকটা Verna মডেলের ছোঁয়া রয়েছে। Hyundai i30-র মতোই দেখতে এই i20-এর সম্পূর্ণ চেহারা। i20 পরিবারের লুক বজায় রেখেই থার্ড জেনারেশনের এই গাড়িতে থাকছে একটু স্পোর্টি ডিজাইন। Hyundai-এর এই নতুন মডেলে থাকছে ডুয়াল টোন অ্যালয় হুইল। থাকছে অ্যাঙ্গুলার LED হেডলাইট। গাড়ির জানালা বরাবর একটি ক্রোম স্ট্রিপ রয়েছে। প্রসঙ্গত, এই জায়গাটিতে i20-এর সঙ্গে মিল রয়েছে Ford Fiesta ও Audi A1 গাড়ির।
advertisement
গাড়ির ইন্টিরিয়র আপনার নজর কাড়বে। নতুন i20-তে থাকছে ২৬.০৩ cm HD স্ক্রিন। যা আপনার ইনফোটেনমেন্টের চাহিদা মেটাবে। এর ব্লুলিঙ্ক কানেক্টিভিটি ও সাউন্ড সিস্টেমও আপনার নজর কাড়বে। এ ছাড়াও থাকছে কুলড ওয়্যারলেস চার্জার, স্মার্ট এয়ার পিউরিফায়ার ফিচার।মাল্টিপল ইঞ্জিন অপশনে পাওয়া যাচ্ছে Hyundai i20 । এ ক্ষেত্রে এই গাড়িতে থাকছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। যা ৮৮ PS পর্যন্ত ক্ষমতা সরবরাহ করতে পারে। থাকছে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন ও ১.০ লিটার থ্রি সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন। যা ১২০ PS পর্যন্ত ক্ষমতা সরবরাহ করতে পারে। গাড়িতে থাকছে সেভেন স্পিড DCT গিয়ারবক্স ও সিক্স স্পিড iMT গিয়ারবক্স। এ ক্ষেত্রে এই সেগমেন্টে ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্স অপশন থাকছে।
advertisement
উল্লেখ্য, প্রতিটি নতুন Hyundai i20-তে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি, তিন বছরের ব্লুলিঙ্ক সাবস্ক্রিপশন ও তিন বছরের RSA। বর্তমানে বাজারের বেশ কয়েকটি গাড়িকে টেক্কা দেবে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, Hyundai i20 বাজারে এলে Maruti Suzuki Baleno, Tata Altroz, Toyota Glanza, Honda Jazz-সহ বেশ কয়েকটি গাড়ির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজারে এল Hyundai i20, দাম শুরু ৬.৮০ লক্ষ টাকা থেকে, জানুন বিস্তারিত
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement