advertisement

এই ব্যাঙ্কে টাকা জমা দিলেই বিনামূল্যে পেয়ে যাবেন টক টাইম

Last Updated:

গ্রাহকদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য প্রভাবিত করতে আরও নতুন অফারের ঘোষণা করল এয়ারটেল ৷

#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকেই ই-ওয়ালেট বা ডিজিটাল মানি ব্যবহার করার জন্য মানুষকে প্রভাবিত করতে সরকার ও বড় বড় সংস্থার তরফে বেশ কয়েকটি আকর্ষণীয় অফার ঘোষণা করা হচ্ছে ৷ সেই পথে হেঁটেই দেশের প্রথম পেমেন্টস ব্যাঙ্ক চালু করেছে এয়ারটেল ৷ গ্রাহকদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য প্রভাবিত করতে আরও নতুন অফারের ঘোষণা করল এয়ারটেল ৷
এই অফারে গ্রাহকদের প্রত্যেক একটাকা জমা করার জন্য একটাকার টকটাইম দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ সংস্থার তরফে জানানো হয়েছে যে এই সুবিধা কেবল প্রথমবার টাকা জমা দেওয়ার ক্ষেত্রে পাবেন গ্রাহকরা ৷
সংস্থার তরফে জানানো হয়েছে, যদি কোনও গ্রাহক এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন তাহলে তার মোবাইলে একই অঙ্কের টক টাইম পেয়ে যাবেন ৷ অথার্ৎ যদি কেউ ১,০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলে তাহলে  সেই গ্রাহক বিনামূল্যে ১০০০ টাকার টকটাইম পেয়ে যাবেন ৷
advertisement
advertisement
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক ২৩ নভেম্বর রাজস্থানে প্রথম এই পরিষেবা চালু করেছে৷ এতে টেলিকম ইন্ডাস্ট্রির লাভ হবে বলে আশা করছে এয়ারটেল। এই পদক্ষেপ ডিজিটাল ইন্ডিয়া গড়তে সাহায্য করবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ব্যাঙ্কে টাকা জমা দিলেই বিনামূল্যে পেয়ে যাবেন টক টাইম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement