advertisement

২৫৯ টাকায় ১০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল

Last Updated:

নতুন অফারে মাত্র ২৫৯ টাকায় মিলবে ১০ জিবি ৪জি/৩জি ডেটা ৷

#মুম্বই: গ্রাহকদের জন্য আরও একটি নতুন অফার নিয়ে এল মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারটেল ৷ ক্রেতারা যে কোনও কোম্পানির নতুন ৪জি হ্যান্ডসেট কিনলেই এই অফার পাবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷ নতুন অফারে মাত্র ২৫৯ টাকায় মিলবে ১০ জিবি ৪জি/৩জি ডেটা ৷
এয়ারটেল জানিয়েছে, নতুন ৪জি ফোনে রিচার্জ করানোর সঙ্গে সঙ্গে ১জিবি ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা ৷ মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে বাকি ৯জিবি পাওয়া যাবে ৷ এই ডেটা ২৮ দিনের জন্য ভ্যালিড থাকবে ৷
৯০ দিনের মধ্যে তিন বারের বেশি রিচার্জ করতে পারবেন না গ্রাহকরা ৷
advertisement
গত সপ্তাহে অফারটি লঞ্চ করা হয় গুজরাত, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ৷ বর্তমানে তা দেশের সর্বত্র চালু করা হয়েছে ৷ গোটা দেশের ১৮টি সার্কেলে এয়ারটেল ৪জি রয়েছে ৷ যে সার্কেলে ৪জি নেই, সেখানে ৩জি ডেটা ডেটা পাওয়া যাবে ৷
advertisement
জিও লঞ্চ হওয়ার পর থেকেই মোবাইল সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা বেড়েই চলেছে  ৷ জিওকে টেক্কা দিতে ভোডাফোন, এয়ারসেল থেকে সমস্ত মোবাইল সংস্থাগুলি বাজারে নিয়ে এসেছে নতুন অফার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২৫৯ টাকায় ১০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement