advertisement

ফের লোন নিচ্ছে এয়ার ইন্ডিয়া ! এবার টাকার পরিমাণ কত ?

Last Updated:

রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাকে ১৫০০ কোটি টাকা ঋণ দিতে রাজী হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

#নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়া কবে বিক্রি হবে ? এব্যাপারে কোনও সঠিক উত্তর নেই কারোর কাছেই ৷ কিন্তু বিক্রির আগে রাষ্ট্রায়ত্ত্ব এই বিমান সংস্থার প্রতিদিনের বিপুল খরচ তো সামলাতেই হবে ৷ এর জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই ‘মহারাজা’-র ৷ ফের তাই ব্যাঙ্ক থেকে ঋণ নিচ্ছে এয়ার ইন্ডিয়া ৷ রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাকে ১৫০০ কোটি টাকা ঋণ দিতে রাজী হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এই নিয়ে গত কয়েকমাসের মধ্যে দু’বার ব্যাঙ্ক থেকে ঋণ নিল এয়ার ইন্ডিয়া ৷
এর আগে ইন্ডাসিন্ড ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকেও ৩২৫০ কোটি টাকা ঋণ নিয়েছিল এয়ার ইন্ডিয়া ৷ পুনরায় সেই পথেই হাঁটল তারা ৷ সরকারকে গ্যারান্টার রেখেই এবার ১৫০০ কোটি টাকা ঋণ পেতে চলেছে ‘মহারাজা’ ৷ তবে একের পর ঋণের বোঝায় এখন জর্জরিত দেশের রাষ্ট্রায়ত্ত্ব এই বিমান সংস্থাটি ৷ সব মিলিয়ে ইতিমধ্যেই ৫০ হাজার কোটি টাকারও ঋণের বোঝা রয়েছে এয়ার ইন্ডিয়ার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের লোন নিচ্ছে এয়ার ইন্ডিয়া ! এবার টাকার পরিমাণ কত ?
Next Article
advertisement
পাকিস্তানে মৃত জইশ-প্রধান মাসুদ আজহারের ভাই তাহির আনোয়ার! মৃত্যুর কারণে ধোঁয়াশা
পাকিস্তানে মৃত জইশ-প্রধান মাসুদ আজহারের ভাই তাহির আনোয়ার! মৃত্যুর কারণে ধোঁয়াশা
  • জইশ-ই মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের ভাই মহম্মদ তাহির আনোয়ার মৃত

  • মৃত্যুর কারণ সম্পর্কে এখনও সঠিক কিছুই জানা যায়নি

  • মাসুদ আজহারের পাঁচ ভাইয়ের মধ্যে একজন হলেন মৃত তাহির আনোয়ার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement