advertisement

প্রবীণ নাগরিক ও মধ্যবিত্তদের জন্য খারাপ খবর, ফের সুদ কমাল SBI

Last Updated:
#মুম্বই: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া ঘোষণায় প্রবীণ, মধ্যবিত্ত ও আমানতকারীদের কপালে আরও গভীর হল চিন্তার ভাঁজ ৷ ফের আমানতকারীদের সঞ্চয়ে পড়তে চলেছে বড়সড় কোপ ৷ ফিক্সড ডিপোজিটে অর্থাৎ স্থায়ী আমানতে ০.২৫ শতাংশ সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে SBI ।
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্থায়ী আমানতে একবছর বা তার কম সময়ের জন্য রাখা টাকা অথবা কোটি টাকার কম অঙ্কের টাকার উপর সুদের হার ০.২৫ শতাংশ কমাতে চলেছে ৷ পয়লা অক্টোবর থেকেই ফিক্সড ডিপোজিটে এই নতুন হারে সুদ মিলবে ৷
নয়া সুদের হার অনুযায়ী, এক বছরের কম সময়ের জন্য রাখা স্থায়ী আমানতে এবার থেকে সুদ মিলবে ৬.৫০ শতাংশ হারে ৷ পূর্বে এই সুদের হার ছিল ৬.৭৫ শতাংশ ৷
advertisement
advertisement
অন্যদিকে, ষাটোর্ধ্ব অর্থাৎ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও স্থায়ী আমানতে সুদের হার কমিয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে SBI ৷ এর আগে প্রবীণ নাগরিকেরা এই ধরনের স্থায়ী আমানতে ৭.২৫ শতাংশ হারে সুদ পেতেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রবীণ নাগরিক ও মধ্যবিত্তদের জন্য খারাপ খবর, ফের সুদ কমাল SBI
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement