advertisement

Agriculture: এ আখ যে-সে আখ নয়, কালো আখ...ফিলিপাইনের এই বিশেষ আখ চাষ এবার মুর্শিদাবাদে

Last Updated:

সাধারণত হালকা লাল আভা যুক্ত আখ কিংবা সবুজ আখই দেখেছেন সবাই। কালো আখ বাজারে খুব একটা দেখতে পাওয়া যায় না

+
ফিলিপাইন

ফিলিপাইন আখ চাষ এবার নবাবের জেলায় 

মুর্শিদাবাদ: সাধারণত হালকা লাল আভা যুক্ত আখ কিংবা সবুজ আখই দেখেছেন সবাই। কালো আখ বাজারে খুব একটা দেখতে পাওয়া যায় না। মূলত ফিলিপিন্সে চাষ করা হয় এই কালো আখ। এই আখের পুষ্টিগুণ অন্যান্য আখের চাইতে অনেক বেশি। মুর্শিদাবাদে প্রথম এই ফিলিপিন্সের কালো আখের চাষ করা হচ্ছে। মুর্শিদাবাদের খড়গ্রামে এই চাষ করছেন বনি আমিন মমিন। তিনি নিজের বাড়ির কাছে বাগানে দীর্ঘ সময় ধরে বিরল গাছপালা চাষ করে আসছেন। বাগানে দেশি-বিদেশি নানা প্রজাতির চাষ করে বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছেন। এবার তিনি ফিলিপাইনের কালো আখ চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন।
এই আখ চাষ করে কৃষক ভাল মুনাফা পাবেন। চাষে আগ্রহী বনি আমিন মমিন জানান, ” এই আখের  বাইরের অংশ কালো কিংবা খয়েরি, লম্বায় সাধারণত ১২ থেকে ১৬ ফুট হয়। এই আখের কাণ্ড নরম হয়, রস বেশি হয় এবং স্বাদেও বেশি মিষ্টি।”  এই আখ চাষ করে কৃষক কম সময়ে এবং কম খরচে বাণিজ্যিকভাবে এবং আর্থিকভাবে লাভবান হতে পারবেন। অন্যান্য ফসলের চেয়ে এই আখ চাষ অনেক বেশি লাভজনক বলেও দাবি বনি আমিন মমিনের।
advertisement
তিনি আরোও জানান, “এই আখের আরেকটি বিশেষত্ব রয়েছে। অন্যান্য আখ যেমন এক বছরে বড় হয়, এই আখ মাত্র ৬ মাসেই বড় হয়ে যায়। এই আখে মূলত জৈব গোবর সার ব্যবহার করা হয়। এই আখে পোকামাকড় দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র কিছুদিন বাদে বাদে ফাঙ্গিসাইট স্প্রে করতে হয়। এছাড়া ১৫ দিন অন্তর গাছের নীচের দিকের বড় পাতাগুলি কেটে দিতে হয়।”
advertisement
advertisement
কৌশিক অধিকারী 
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture: এ আখ যে-সে আখ নয়, কালো আখ...ফিলিপাইনের এই বিশেষ আখ চাষ এবার মুর্শিদাবাদে
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement