advertisement

সপ্তাহে ৫ দিনের বদলে ৪দিন করতে হবে কাজ, ছুটি মিলবে ৩ দিন! আসতে চলেছে মোদি সরকারের নতুন নিয়ম?

Last Updated:

নয়া ড্রাফ্ট নিয়ম অনুযায়ী, বেসিক মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হতে হবে ৷ এখানে বেশিরভাগ কর্মচারীর বেতনের স্ট্রাকচারে বদল করা হবে ৷

#নয়াদিল্লি: কর্মচারীদের জন্য সুখবর ৷ এবার কাজের ঘণ্টা বা দিনের উপরে ছাড় দেওয়া হবে ৷ এবার সপ্তাহে পাঁচ দিনের বদলে ৪দিন চাকরি করতে হবে ৷ দু’দিনের বদলে সপ্তাহে ৩দিন ছুটি থাকবে ৷ দেশের নতুন শ্রম নিয়ম (Labour Codes) অনুযায়ী, আগামী দিনে সপ্তাহে ৩ দিন ছুটি মিলবে ৷ কেন্দ্র সরকারের তরফে ট্রাভেলিং অ্যালাউন্স অর্থাৎ টিএ (Travel Allowance) ক্লেম সাবমিশনের সময় সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করে দেওয়া হয়েছে ৷ ১৫ জুন ২০২১ থেকে এই নিয়ম লাগু করা হয়েছে ৷ মার্চ ২০১৮ থেকে কেন্দ্র সরকার রিটায়েরমেন্টে টিএ ক্লেমের সময় সীমা ১ বছর থেকে কমিয়ে ৬০ দিন করে দিয়েছে ৷ এই সময় সীমা বাড়ানোর জন্য সরকারকে একাধিক সরকারি বিভাগের তরফে আর্জি জানানো হয়েছিল ৷ এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
৫ দিনের বদলে ৪ দিন করতে হবে চাকরি- নয়া লেবর কোড নিয়মে এই বিকল্প রাখা হবে যেখানে সংস্থা ও কর্মচারীরা নিজেরা সহমত প্রকাশ করে এই সিদ্ধান্ত নিতে পারবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, সরকার কাজ করার ঘণ্টা বাড়িয়ে ১২ ঘণ্টা পর্যন্ত করা হতে পারে ৷ কাজ করার ঘণ্টা সপ্তাহে অধিকতম ৪৮ ঘণ্টা রাখা হয়েছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই কাজ করার দিন কমতে পারে ৷
advertisement
কাজ করার ১২ ঘণ্টা করার প্রস্তাব- নতুন ড্রাফ্টে দিনে অধিকতম কাজ করার সময় বাড়িয়ে ১২ করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ কোডের ড্রাফ্ট নিয়ম অনুযায়ী, ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে অতিরিক্ত কাজ করলে ৩০ মিনিট ওভারটাইমে সামিল করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ বর্তমান নিয়ম অনুযায়ী, ৩০ মিনিটের কম সময়কে ওভারটাইমের জন্য যোগ্য মনে করা হয় না ৷ ড্রাফ্ট নিয়ম অনুযায়ী, কোনও কর্মচারীকে ৫ ঘণ্টার বেশি লাগাতার কাজ করানো যাবে না ৷ প্রত্যেক ৫ ঘণ্টার পর কর্মচারীদের আধ ঘণ্টা বিশ্রাম দিতে হবে ৷
advertisement
advertisement
বেতন কমবে ও পিএফ বাড়বে - নয়া ড্রাফ্ট নিয়ম অনুযায়ী, বেসিক মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হতে হবে ৷ এখানে বেশিরভাগ কর্মচারীর বেতনের স্ট্রাকচারে বদল করা হবে ৷ এর জেরে টেক হোম স্যালারি কম হয়ে যেতে পারে পিএফ অ্যাকাউন্টের অ্যামাউন্ট বেড়ে যেতে পারে ৷ নয়া বেতন কোড লাগু হওয়ার সংস্থাকে কর্মীদের সিটিসি-র ৫০ শতাংশ বেসিক বেতন হিসেবে দিতে হবে ৷ এ
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সপ্তাহে ৫ দিনের বদলে ৪দিন করতে হবে কাজ, ছুটি মিলবে ৩ দিন! আসতে চলেছে মোদি সরকারের নতুন নিয়ম?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement