advertisement

Birbhum News- স্কুল খোলার দাবিতে সারা বাংলায় সাইকেল ভ্রমণ স্কুল শিক্ষকের

Last Updated:

স্কুল খোলার দিকে যাতে সরকার দৃষ্টিপাত করেন, তার জন্য তিনি দীর্ঘ ২০০০ কিলোমিটারের বেশি সাইকেল যাত্রা করতে চাইছেন।

+
স্কুল

স্কুল খোলার দাবিতে সারা বাংলা সাইকেল ভ্রমণ স্কুল শিক্ষকের

#বীরভূম : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে গত ২০ জানুয়ারি সাইকেল যাত্রা শুরু করেছেন পাপ্পু রায় নামে এক শিক্ষক। সাইকেলে প্যাডেল দিতে দিতে তিনি পৌঁছে গিয়েছেন বীরভূমে। তবে তার সাইকেলের প্যাডেল এখানেই থামছে না। তার লক্ষ্য হলো দার্জিলিং অর্থাৎ পাহাড়ে পৌঁছে যাওয়া। তিনি তার এই সাইকেল যাত্রার মধ্য দিয়ে তুলে ধরতে চান স্কুল খোলার দাবি-দাওয়া।
স্কুল খোলার দিকে যাতে সরকার দৃষ্টিপাত করেন, তার জন্য তিনি দীর্ঘ ২০০০ কিলোমিটারের বেশি সাইকেল যাত্রা করতে চাইছেন। এই শিক্ষক এর আগেও বিভিন্ন সামাজিক এবং সমাজকে রক্ষা করার জন্য সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি এই সাইকেল যাত্রার সময় কখনও টেন্ট করে রাত যাপন করছেন আবার কখনো কোনো নিবাসে রাত কাটাচ্ছেন। প্রতিকূল আবহাওয়াতেও তার সাইকেলের প্যাডেল থেমে থাকেনি। গত রবিবার থেকে কুয়াশা বৃষ্টি মাথায় নিয়ে তিনি ছুটে চলেছেন তার লক্ষ্যে।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News- স্কুল খোলার দাবিতে সারা বাংলায় সাইকেল ভ্রমণ স্কুল শিক্ষকের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement