Durga Puja 2023: শক্তির আরাধনায় দুর্গাপুজোর থিম নারীশক্তির সুরক্ষা
- Reported by:SOUVIK ROY
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja 2023: নারী সুরক্ষার বার্তা দেওয়া হয়েছে এই মণ্ডপে।নারী সুরক্ষার দাবিতে মোমবাতি মিছিল করতে দেখা গেছে।তবে এখনও অনেক জায়গায় নারীরা অসুরক্ষিত।
সৌভিক রায়, বীরভূম: সংবাদপত্রের শিরোনামে একাধিক বার উঠে এসেছে, নারীদের উপর অত্যাচার এবং তাদের ওপর লাঞ্ছনার কথা। নারী সুরক্ষার দাবিতে মোমবাতি মিছিল করতে দেখা গেছে।তবে এখনও অনেক জায়গায় নারীরা অসুরক্ষিত।
এবার সেই সমস্ত বিষয়কে মণ্ডপসজ্জার মধ্যে ফুটিয়ে তুলেছে এই ক্লাব।মণ্ডপটি ঘুরে দেখলে আপনি দেখতে পাবেন ধানের খড় দিয়ে সুসজ্জিত ভাবে একটি গেট তৈরি করা হয়েছে। ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন ভেতরে রয়েছে কয়েকশো ফেস্টুন। সেই ফেস্টুনের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে যেভাবে নারীদের উপর দিনের পর দিন অত্যাচার হয়ে আসছে সেই সমস্ত সত্য কথা। নারীদের উপর কখনও শারীরিক নির্যাতন, কখনও মানসিক অত্যাচার আবার কখনও অ্যাসিড হামলা থেকে শুরু করে ভ্রূণ হত্যার মতো অত্যাচার হয়ে থাকে। সমস্ত বিষয়ের প্রতিবাদে তাদের এই বছরে পুজোর থিম।
advertisement
advertisement
এই বিষয়ে ওই ক্লাবের এক সদস্য আশিস মণ্ডল আমাদের জানান ‘‘নারীর সম্মান সর্বোপরি।তাই আমাদের এই বছরের ভাবনা নারী।’’ এই বছর তাঁদের পুজো তৃতীয়তম বর্ষে পদার্পণ করল।প্রায় আনুমানিক ৬ লক্ষ টাকা খরচ করে সুন্দরভাবে থিম দিয়ে এই মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। তিনি বলেন মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ ঘটে। আজও আমাদের দেশে নারীদের যে অবজ্ঞা লাঞ্ছনা করা হয় সেগুলো এবার বন্ধ হওয়া দরকার। সাধারণ মানুষকে এই থিমের মাধ্যমে অবগত করাই তাঁদের মূল উদ্দেশ্য।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 18, 2023 5:17 PM IST










