advertisement

Adhir Ranjan Chowdhury: 'কেষ্ট আর তৃণমূলে থাকবে না!' বীরভূমে দাঁড়িয়েই বিরাট দাবি অধীরের, শুরু তুমুল জল্পনা

Last Updated:

ঘটনাচক্রে অধীরের এই আক্রমণের দিনেই অনুব্রত, তাঁর স্ত্রী এবং মেয়ের নামে থাকা প্রায় ১১ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

অনুব্রতকে আক্রমণ অধীরের৷
অনুব্রতকে আক্রমণ অধীরের৷
বোলপুর: অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তাঁর গড় বীরভূমে দাঁড়িয়েই বিস্ফোরক দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ এ দিন বোলপুরে কংগ্রেসের সভা থেকে অধীরের দাবি, কেষ্ট আর তৃণমূলে থাকবে না। মোদিকে খুশি করতে এখন থেকেই গেরুয়া পরছে।
এ দিন বোলপুরের রেল ময়দানে সভা করে কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস জেলা সভাপতি মিলটন রশিদ সহ দলের অন্যান্য নেতারা৷
advertisement
এই সভা থেকেই অনুব্রত মণ্ডলকে তীব্র কটাক্ষ করেন অধীর৷ দাবি করেন, জেল থেকে মুক্তি পেতে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করার চেষ্টা করছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ অধীর বলেন, ‘কেষ্ট আগামী দিনে আর তৃণমূলে থাকবে না৷ মিলিয়ে নেবেন আপনারা৷ কেষ্টর ফতুয়ার রং পালটে গিয়েছে। আগে কেষ্ট সবুজ পরত দিদিকে খুশি করার জন্য। এখন কেষ্ট গেরুয়া রং পরছে মোদিকে খুশি করার জন্য৷’
advertisement
ঘটনাচক্রে অধীরের এই আক্রমণের দিনেই অনুব্রত, তাঁর স্ত্রী এবং মেয়ের নামে থাকা প্রায় ১১ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সেই প্রসঙ্গেও অনুব্রতকে কটাক্ষ করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ৷ অধীর বলেন, ‘অনুব্রতর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এতো হাতি কা পেট মে ইলাচি কা দানা৷ এক রকম কত কেষ্ট বাজারে৷ দিদি গর্ব করে বলে। কেষ্ট নাকি বাঘ৷ এই বাঘ কয়লা খায়, বালি খায়, পাথর খায় টাকা খায়।’
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Adhir Ranjan Chowdhury: 'কেষ্ট আর তৃণমূলে থাকবে না!' বীরভূমে দাঁড়িয়েই বিরাট দাবি অধীরের, শুরু তুমুল জল্পনা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement