advertisement

বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম, সুজন-শাহজাহানদের পড়াশুনার ঠিকানা

Last Updated:

ইঁট-কাঠ-পাথরে মোড়া কংক্রিটের স্কুল নয় । খোলা আকাশের নীচে ভিড়ের মাঝেই চলছে পড়াশুনা ।

#পূর্ব বর্ধমান: ইঁট-কাঠ-পাথরে মোড়া কংক্রিটের স্কুল নয় । খোলা আকাশের নীচে ভিড়ের মাঝেই চলছে পড়াশুনা । বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে এই মোবাইল স্কুল নজর কেড়েছে পথচলতিদের । বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের সদর আরবান দু’নম্বর চক্রের উদ্যোগে পথশিশুদের নিয়ে চালু হয়েছে এই স্কুল ।
ঠিক যেন কোনও প্রাথমিক স্কুলের ক্লাসরুম । কিন্তু তা নয়। বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম । এক কোনায় খাতা-বই নিয়ে পড়াশোনায় মগ্ন শিশুরা । রয়েছেন কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও । স্কুলছুট পথশিশুদের শিক্ষার মূলস্রোতে ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছেন বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের সদর আরবান দু’নম্বর চক্রের প্রায় কুড়ি জন শিক্ষক-শিক্ষিকা । যার নাম সহজপাঠ ।
advertisement
advertisement
এই পরিকল্পনা মাথায় আসতেই জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবকে তা জানান শিক্ষক-শিক্ষিকারা । সবুজ সংকেত মিলতেই শুরু হয়ে যায় তৎপরতা । গত ১৬ এপ্রিল সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় ।
আপাতত সপ্তাহে দু'দিন একঘণ্টা করে পড়ানো হবে শিশুদের । পড়াশোনার সঙ্গে তাদের আঁকা, গান, নাচও শেখানো হবে । এই পথশিশুদের অনেকে নেশায় আসক্ত । তার থেকে মুক্ত করারও উদ্যোগ নিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা । তাঁদের স্নেহ-মমতা মন জয় করেছে সুজন, শাহজাহান, বাবলু, গণেশ, পরীদের।
advertisement
আর খিদের জ্বালায় বড় হয়ে ওঠা নয় । ছোট্ট হাতে আর ভিক্ষা নয়। সেই হাতে থাকবে পেন-পেনসিল, শ্লেট-খাতা, বই । তবে, এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হতে পারেন বাবা-মা । তাই এই শিশুদের স্কুলে ফেরাতে তাঁদের সঙ্গে কথাও বলছেন শিক্ষক-শিক্ষিকারা ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম, সুজন-শাহজাহানদের পড়াশুনার ঠিকানা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement