advertisement

ISL-র এই মরশুমে সেরা বিদেশিদের নিয়ে বাজিমাতের স্ট্র্যাটেজি ATK-র

Last Updated:

ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এবারের আইএসএলে নামবে এটিকে, কলকাতার ফুটবল ফ্যানদের সমর্থন চাইছে গোটা দল

#কলকাতা: আইএসএলে দু‘বারের চ্যাম্পিয়ন এটিকে ৷ কিন্তু গত মরশুমে কার্যত মুখ থুবড়ে পড়েছে কলকাতার দলটি ৷ একাধিকবার কোচ বদল করেও কোনও সুরাহা হয়নি ৷
এবার তাই ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করেছেন ইংরেজ কোচ স্টিভ ক্যাপেলো ৷ হাবাস ও মোলিনা এই দুই স্প্যানিশ কোচই বাজিমাত করেছিলেন ৷ আর গত মরশুমে শেরিংহ্যামের নেতৃত্বে একেবারে ল্যাজে গোবরে পারফরম্যান্স হয়েছিল ৷ তা বলে স্প্যানিশ স্ট্র্যাটেজিই বাজিমাত করে আর ইংলিশ স্ট্র্যাটেজি ফ্লপ আদৌ মানতে রাজি নন ক্যাপেলো ৷ তাঁর মতে সারা পৃথিবীতে তাহলে একরকমের ফুটবলই খেলা হত ৷
advertisement
বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ৪-৪-২ ছকে খেলে বাজিমাত করেছে এই উদাহরণ টেনে ক্যাপেলোর বক্তব্য কোচ যেটা বোঝাচ্ছেন আর প্লেয়াররা সেটা বুঝছে এটাই সাফল্যের একমাত্র রেসিপি ৷
advertisement
আইএসএলে বিভিন্ন দলের হয়ে যে বিদেশি ফুটবলাররা সফল এবার তাদেরই নিয়েছে এটিকে ৷ কোচের সাফ বক্তব্য কোনও দেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ তাই যে বিদেশিরা ইতিমধ্যেই আইএসএলে সফল হয়েছেন তাদেরই তুলে নিয়ে সমীকরণ সহজ করা হয়েছে দাবি এটিকে কোচের ৷
advertisement
এ মরশুমে ফের নিজেদের পুরনো জাদু দেখানোর প্রতিশ্রুতি এটিকে কোচ থেকে ফুটবলার সকলের গলায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ISL-র এই মরশুমে সেরা বিদেশিদের নিয়ে বাজিমাতের স্ট্র্যাটেজি ATK-র
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement