advertisement

Panchang 12 January: পঞ্জিকা ১২ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

Panchang 12 January: পঞ্জিকা ১২ জানুয়ারি: ১২ জানুয়ারির কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের পৌষ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে।

পঞ্জিকা ১২ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ১২ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের (Panchang) সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ (Panchang) হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১২ জানুয়ারির কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের পৌষ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল বুধ এবং এই দশমী তিথি থাকবে ১২ জানুয়ারি বিকেল ৪টে ৪৯ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের একাদশী তিথি।
advertisement
advertisement
পঞ্জিকা  (Panchang) মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৭টা ১৪ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৫ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১২ জানুয়ারি দুপুর ১টা ৪৩ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১৩ জানুয়ারি রাত ৩টে ১২ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের পৌষ মাসের শুক্লপক্ষের দশমী তিথির নক্ষত্র হল ভরণী। ১২ জানুয়ারি, দুপুর ২টো ০০ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবে ধনু রাশিতে। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে ১২ জানুয়ারি, রাত ৮টা ৪৬ মিনিট পর্যন্ত; এর পরে গমন করবে বৃষ রাশিতে।
শুভ মুহূর্ত (Subh Muhurat)- ১২ জানুয়ারি অভিজিৎ মুহূর্ত পড়েনি। অমৃতযোগ ১২ জানুয়ারি শুরু হচ্ছে সকাল ৮টা ৩৮ মিনিটে, শেষ হচ্ছে সকাল ১০টা ২৫ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত (Rahu Kalam)-  পঞ্জিকা মতে ১২ জানুয়ারি রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ১টা ৫৫ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang 12 January: পঞ্জিকা ১২ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement