Panchang: পঞ্জিকা ১ জুলাই: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
- Published by:Teesta Barman
Last Updated:
১ জুলাইয়ের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে।
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস, এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১ জুলাইয়ের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল শুক্র এবং এই দ্বিতীয়া তিথি থাকবে ১ জুলাই দুপুর ১টা ০৯ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের তৃতীয়া তিথি।
advertisement
advertisement
২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা পালন করা হবে।
পঞ্জিকা মতে ১ জুলাই সূর্যোদয় হবে ভোর ৪টে ৫৯ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ২১ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১ জুলাই ভোর ৬টা ৩০ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১ জুলাই রাত ৮টা ২২ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির নক্ষত্র হল পুষ্যা। ২ জুলাই, রাত ৩টে ৫৬ মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে অশ্লেষা নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবে মিথুন রাশিতে। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে।
শুভ মুহূর্ত- ১ জুলাই অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ১৩ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ০৬ মিনিটে। অমৃতযোগ ১ জুলাই শুরু হচ্ছে রাত ৮টা ৪৭ মিনিটে, শেষ হচ্ছে রাত ১০টা ৩৪ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১ জুলাই রাহুকাল শুরু হচ্ছে সকাল ১০টা ০০ মিনিটে, শেষ হচ্ছে সকাল ১১টা ৪০ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Location :
First Published :
Jun 30, 2022 5:08 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang: পঞ্জিকা ১ জুলাই: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!











