advertisement

১০ অক্টোবর সারাদিন বিরক্ত ভাব লেগে থাকতে পারে এই রাশির জাতক-জাতিকাদের

Last Updated:

Oracle Speaks: জেনে নেওয়া যাক, জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্যে ১০ অক্টোবর কী আছে!

অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
অতীতের সমস্ত সীমাবদ্ধ চিন্তাভাবনা ছেড়ে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে অতীত আর প্রাসঙ্গিক নয়।
লাকি সাইন– একটি চড়ুই
advertisement
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
যাঁরা কোনও পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন তাঁরা অনুকূল খবর পেতে পারেন।
লাকি সাইন– মাশরুম
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
সম্পর্ক টিঁকিয়ে রাখতে হলে ব্যক্তিগত ক্ষুদ্রতা, স্বার্থ এবং অহংকার ত্যাগ করতে হবে।
লাকি সাইন– একটি ময়ূর
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
যদি কোনও নিয়ে অশান্তি থেকে থাকে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভাল।
লাকি সাইন- সূর্যাস্ত
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আজ সারাদিনই বিরক্ত বোধ হতে পারে। মন ভাল রাখতে পারে ভ্রমণ বা পছন্দের খাবার।
advertisement
লাকি সাইন- একটি জপমালা
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কিছু প্রকাশ করতে চাইলে সোজাসুজি মনের কথা বলাই ভাল। দিনের দ্বিতীয়ার্ধ কর্মমুখী হতে চলেছে।
লাকি সাইন- একটি নৌকা
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কয়েকদিনের ব্যস্ততার পর আজ একান্ত অবসর মিলতে পারে। নিজের যত্ন নেওয়ার এটাই সময়।
লাকি সাইন- একটি ধাতব অবয়ব
advertisement
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
নিজেকে প্রস্তুত রাখতে হবে, আগামী কয়েক দিন কাজের চাপ বাড়তে চলেছে।
লাকি সাইন– একটি চিমনি
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
সব সমালোচনা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আর্থিক ভাবেও আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
লাকি সাইন– একগুচ্ছ লিলি ফুল
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
অতীত শত্রু মাথাচাড়া দিতে পারে। আটকে থাকা বেশিরভাগ সমস্যার আজ সমাধান হতে পারে।
advertisement
লাকি সাইন– একটি ল্যাম্পশেড
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
তুলনামূলক ধীর গতির দিন। হাতে থাকা সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যাবে।
লাকি সাইন– একটি সুর
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
আগামী দিনে ব্যবসায় সুযোগ বাড়ার সম্ভাবনা। নিকটাত্মীয় পরামর্শ চাইতে পারেন, সহযোগিতা করা দরকার।
লাকি সাইন- একটি টিয়াপাখি
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
advertisement
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
advertisement
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
১০ অক্টোবর সারাদিন বিরক্ত ভাব লেগে থাকতে পারে এই রাশির জাতক-জাতিকাদের
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement