advertisement

Oracle Speaks: ওরাকল স্পিকস ৬ জানুয়ারি; দেখুন ভাগ্যফল, জানুন আজ কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

Last Updated:

জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!

.
.
#কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
নতুন কিছু করার পক্ষে দিন আদর্শ, সঙ্গী/সঙ্গিনীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।
advertisement
লাকি সাইন - একটি আলো
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
কর্মক্ষেত্রে ফেলে রাখা কাজ মেটাতে হবে, পরিবারের থেকে কোনও চমক মিলবে।
লাকি সাইন - একটি পালক
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
মন স্থির রাখতে হবে- বিলম্ব সাময়িক, লক্ষ্য ঠিকই অর্জিত হবে।
advertisement
লাকি সাইন - একটি হেলিকপ্টার
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
নতুন দায়িত্ব ব্যতিব্যস্ত করে রাখবে, নিজের জন্য কিছু সময় বের করা উচিত।
লাকি সাইন - একটি সাদা গোলাপ
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
যা অনেক দিনের ইচ্ছা, এবার সেই কাজ শুরু করতে হবে- নির্ভয়ে এগোতে হবে।
advertisement
লাকি সাইন - একটি নোটপ্যাড
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
পুরনো সিদ্ধান্ত নিয়ে ভেবে দেখার সময় এসেছে- কর্মে সফলতা মিলবে।
লাকি সাইন - একটি হলোগ্রাম
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
মনকে স্থির রাখুন- কোনও কিছুর দ্বারা বিভ্রান্ত হলে চলবে না।
লাকি সাইন - সূর্যের আলো
advertisement
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
সৌভাগ্য সঙ্গে থাকবে, সব কাজ সময়মতো সুন্দর ভাবে শেষ হবে।
লাকি সাইন - একটি মোমদানি
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
কোনও চিন্তা মাথায় ঘুরতে থাকবে, কাজ শেষ করতে বেগ পেতে হতে পারে।
লাকি সাইন - একটি মাটির পাত্র
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
জরুরি জিনিস হারাতে পারে- সতর্ক থাকুন, রাগ সামলে রাখুন।
advertisement
লাকি সাইন - একটি কাচের বয়াম
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
প্রত্যাশা মতো ফল নাও মিলতে পারে, ধৈর্য ধরুন, নিজেকে শান্ত রাখুন।
লাকি সাইন - একটি লজেন্সের বয়াম
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
দিন কর্মব্যস্ত কাটবে, লাজুক স্বভাব কাটিয়ে এবার স্পষ্টবক্তা হতে হবে।
লাকি সাইন - এক মেঘমুক্ত আকাশ
advertisement
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
advertisement
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ৬ জানুয়ারি; দেখুন ভাগ্যফল, জানুন আজ কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
Next Article
advertisement
Sundarban Tiger: সুন্দরবন ঘুরতে গেলে পয়সা উসুল! শীতের শুরুর আগে থেকে এখনও পর্যন্ত শতাধিক বার বাঘের দর্শন
সুন্দরবন ঘুরতে গেলে পয়সা উসুল! শীতের শুরুর আগে থেকে এখনও পর্যন্ত শতাধিক বার বাঘের দর্শন
  • নভেম্বর থেকে ফেব্রুয়ারি সুন্দরবন ভ্রমণের সেরা সময়

  • এই সময় রোদ পোহানোর জন্য বাঘেরা নদীর পাড়ে চলে আসে

  • বাঘের দর্শন পেতে গেলে যেমন দরকার ধৈর্য ও সতর্কতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement