advertisement

কাজের জায়গায় উন্নতির যোগ 'এই' রাশির! আজ কেমন কাটবে সারাদিন, জেনে নিন

Last Updated:

oracle speaks: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!

কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়।
অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন।
প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
advertisement
advertisement
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
অনেক কাজ একসঙ্গে এসে পড়তে পারে, ধৈর্য, একাগ্রতা দিয়ে এগিয়ে যেতে হবে।
শুভ রত্ন – একটি অ্যাকোয়ামেরিন
শুভ রং – রয়্যাল ব্লু
শুভ সংখ্যা – ৭
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
advertisement
ধৈর্য ও অধ্যাবসায়ের দ্বারা যেকোনও কাজে সফল হওয়া যাবে।
শুভ রত্ন – লাপিজ লাজুলি
শুভ রং – আকাশি
শুভ সংখ্যা – ২
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
খোলা মনে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। কর্মজীবন শুভ।
শুভ রত্ন- একটি লেস অ্যাগেট
শুভ রং- টারকোয়াইজ
শুভ সংখ্যা – ৫
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
কাজের জগতে নিজের প্রতিভা বিকাশের দিকে নজর দিতে হবে। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
advertisement
শুভ রত্ন- একটি মুনস্টোন
শুভ রং – বেবি ব্লু
শুভ সংখ্যা – ৩
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
কাজের জগতে নিজের দক্ষতা ও নেতৃত্বদানের ক্ষমতার প্রকাশ ঘটাতে হবে।
শুভ রত্ন- একটি নীল টোপাজ
শুভ রঙ- নেভি ব্লু
শুভ সংখ্যা – ১
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
প্রেম জীবনে শান্তি ও সামঞ্জস্য বজায় থাকবে। স্বাস্থ্যের জন্য ব্যায়াম প্রয়োজন।
advertisement
শুভ রত্ন- একটি সাফায়ার
শুভ রঙ- প্যাস্টেল ব্লু
শুভ সংখ্যা – ৬
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
জীবনে আনন্দ ও শান্তি বজায় থাকবে। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
শুভ রত্ন- একটি অ্যাজুরাইট
শুভ রং – পেরিউইঙ্কল ব্লু
শুভ সংখ্যা – ৪
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
নিজের আবেগকে যথাযথ মূল্য দেওয়া প্রয়োজন। নিজের স্বাস্থ্যকেও প্রাধান্য দিতে হবে।
advertisement
শুভ রত্ন- একটি অবসিডিয়ান
শুভ রং- মিডনাইট ব্লু
শুভ সংখ্যা – ৮
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
নতুন সম্পর্ককে স্বাগত জানানো যেতে পারে। নিজের ইতিবাচক শক্তি উন্নতিতে সহায়ক হবে।
শুভ রত্ন– একটি নীল টোপাজ
শুভ রং – ইলেকট্রিক ব্লু
শুভ সংখ্যা – ৯
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
একটি নিরাপদ ও স্থায়ী সম্পর্কের সূচনা হতে চলেছে। কোনও ঐতিহাসিক স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
advertisement
শুভ রত্ন- একটি অ্যাজুরাইট বা সাফায়ার
শুভ রং – স্টিল ব্লু
শুভ সংখ্যা – ১০
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
নিজের সৃজনশীল ভাবনার দ্বারাই কাজের জগতে পরিচিতি ও সাফল্য লাভ করা যাবে।
শুভ রত্ন– একটি নীল অ্যাভেনচুরিন
শুভ রং – টারকোয়াইজ
শুভ সংখ্যা – ১১
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
ভালবাসার উপর ভরসা রাখতে হবে। শৈল্পিক প্রতিভা সাফল্য এনে দিতে পারে।
শুভ রত্ন- একটি ওপাল
শুভ রং – নীল
শুভ সংখ্যা – ১২
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
কাজের জায়গায় উন্নতির যোগ 'এই' রাশির! আজ কেমন কাটবে সারাদিন, জেনে নিন
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement