Daily Panchang 22 september 2021: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
- Published by:Debalina Datta
Last Updated:
Daily Panchang 22 september 2021: ২২ সেপ্টেম্বর পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে।
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
advertisement
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২২ সেপ্টেম্বর পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল বুধ এবং এই দ্বিতীয়া তিথি থাকবে ২৩ সেপ্টেম্বর ভোর ৬টা ৫৪ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি।
advertisement
আরও পড়ুন - Snakes নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেলেন বিজ্ঞানীরা, Dinosaursদের অবলুপ্তির পরেই কীভাবে এল সাপ
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১৯ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা ০৬ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথির নক্ষত্র হল রেবতী। ২৩ সেপ্টেম্বর, সকাল ৬টা ৪৪ মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্রের অবস্থান থাকবে।
সূর্য অবস্থান করবে কন্যা রাশিতে। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে।
শুভ মুহূর্ত- ২২ সেপ্টেম্বর অভিজিৎ মুহূর্ত পড়েনি। অমৃতযোগ ২২ সেপ্টেম্বর পড়েনি। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২২ সেপ্টেম্বর রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১২টা ১৯ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১টা ৪৯ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Location :
First Published :
Sep 22, 2021 11:23 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Daily Panchang 22 september 2021: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!












