advertisement

পঞ্জিকা ৬ ডিসেম্বর: দেখুন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন

Last Updated:

৬ ডিসেম্বরের কিছুটা পড়েছে ১৪২৯ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ১৯ অগ্রহায়ণ।

পঞ্জিকা ৬ ডিসেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ৬ ডিসেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চান্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি। যেখানে উল্লেখ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
আরও পড়ুন: আদালত থেকেই চুরি! কাণ্ড দেখে চোখ কপালে কর্তাদের
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৬ ডিসেম্বরের কিছুটা পড়েছে ১৪২৯ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ১৯ অগ্রহায়ণ। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল সোম এবং এই চতুর্দশী তিথি থাকবে ৭ ডিসেম্বর সকাল ৭টা ৩১ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রিয় মানুষরাই হয়ে উঠল শত্রু, ঘরে ঝুলছে গৃহবধূর দেহ! শ্বশুরবাড়িতে হাড়হিম কাণ্ড
সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৬ ডিসেম্বর সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে, সূর্যাস্ত হবে বিকাল ৪টে ৫৯ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ৬ ডিসেম্বর বেলা ৩টে ৪১ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৭ ডিসেম্বর ভোর ৫টা ২০ মিনিটে।
advertisement
এই ১৪২৯ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথির নক্ষত্র হল ভরণী। ৬ ডিসেম্বর, সকাল ৯টা ৩৫ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্র।
সূর্য অবস্থান করবেন বৃশ্চিক রাশিতে। চন্দ্র অবস্থান করবেন মেষ রাশিতে ৬ ডিসেম্বর, বেলা ৩টে ০৩ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবেন বৃষ রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৬ ডিসেম্বর মাহেন্দ্রযোগ পড়েনি। অমৃতযোগ ৬ ডিসেম্বর পড়েছে ভোর ৬টা ০৭ মিনিট - ভোর ৬টা ৪৯ মিনিট, সকাল ৭টা ৩২ মিনিট - সকাল ১১টা ০৬ মিনিট, সন্ধ্যা ৭টা ২৭ মিনিট - রাত ৮টা ২১ মিনিট, রাত ৯টা ১৪ মিনিট - রাত ১১টা ৫৪ মিনিটে চার সময়ে। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ৬ ডিসেম্বর রাহুকাল বা কালবেলা পড়েছে দুপুর ১২টা ৪৭ মিনিট - বেলা ২টো ০৭ মিনিট কালীন সময়ে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
পঞ্জিকা ৬ ডিসেম্বর: দেখুন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement