advertisement

মেসির প্রাণহানির আশঙ্কায় ইজরায়েল ম্যাচ বাতিল করল আর্জেন্টিনা

Last Updated:

জেরুজালেমে খেলতে আসলে লিওনেল মেসির প্রাণহানি হতে পারে।

#জেরুজালেম: জেরুজালেমে খেলতে আসলে লিওনেল মেসির প্রাণহানি হতে পারে। এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা মহাতারকার নিরাপত্তার কথা ভেবেই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
সম্প্রতি প্যালেস্টিনীয়দের এক বিক্ষোভ মিছিলে ইজরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালায় ৷ তাতে ১২০-রও বেশি মানুষ নিহত হন ৷ এই ঘটনার তীব্র সমালোচনা করেন ইউনিসেফের দূত মেসি ৷ এর জন্য আর্জেন্টিনীয় তারকাকে ইজরায়েলে গেলে প্রাণে মেরে ফেলার হমকিও দেওয়া হয় ৷ এর পরেই ইজরায়েলে যাওয়া বাতিল করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও ৷
advertisement
ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচ বাতিল করার জন্য আর্জেন্টিনার উদ্দেশে অবশ্য তোপ দেগেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান। তিনি ট্যুইট করেন, “এটা অত্যন্ত লজ্জার যে, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন ইজরায়েল বিরোধী ইন্ধনদাতাদের চাপের মুখে দাঁড়াতে পারল না।’’
advertisement
আগামী শনিবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জেরুজালেমে মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-ইজরায়েলের। জেরুজালেমে খেলতে গেলে  মেসির প্রাণহানি হতে পারে। এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনার সুপারস্টারের নিরাপত্তার কথা ভেবেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসির প্রাণহানির আশঙ্কায় ইজরায়েল ম্যাচ বাতিল করল আর্জেন্টিনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement