advertisement

Alipurduar News: উত্তরবঙ্গে বিভীষিকা! জলের তোড়ে ফালি ফালি ভুটানগামী রাস্তা! ভেসে গিয়ে নিখোঁজ এক

Last Updated:

Alipurduar News: আলিপুরদুয়ার জেলার তোর্সা নদীতে হলুদ সতর্কতা জারি হয়েছে। প্রবল বর্ষণে ভুটান সীমান্ত জয়গাঁর বিভিন্ন এলাকায় বন‍্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে।

উত্তরবঙ্গে বিভীষিকা! জলের তোড়ে ফালি ফালি ভুটানগামী রাস্তা! ভেসে গিয়ে নিখোঁজ এক
উত্তরবঙ্গে বিভীষিকা! জলের তোড়ে ফালি ফালি ভুটানগামী রাস্তা! ভেসে গিয়ে নিখোঁজ এক
আলিপুরদুয়ার: লাগাতার বৃষ্টির কারণে বেড়েছে ভুটান পাহাড়ের নদীর জল। জলের তোড়ে ভেঙে গেল ভুটানগামী বিবাড়ি সেতুর রাস্তা। ভুটান পাহাড়ে বৃষ্টি ও এলাকায় ভারী বর্ষণের ফলে বন‍্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। আলিপুরদুয়ার জেলার তোর্সা নদীতে হলুদ সতর্কতা জারি হয়েছে। প্রবল বর্ষণে ভুটান সীমান্ত জয়গাঁর বিভিন্ন এলাকায় বন‍্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে।
বুধবার গভীর রাত থেকে বৃষ্টিতে কালচিনি ব্লকের বিবাড়ি এলাকায় গোবরজ্যোতি নদীতে জল পরিপূর্ণ। জলের স্রোতে সকাল থেকে ক্ষয়ে যাচ্ছিল নদীর পাড়। ভেসে গেল ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের প্রায় পঞ্চাশ মিটার অংশ। গোবরজ‍্যোতি নদীর সেতুতে ওঠার মুখে রাস্তা ভেসে যাওয়ার কারণে আপাতত ভারত ও ভুটানের মধ্যে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
advertisement
স্বাভাবিক কারণেই ওই আন্তর্জাতিক সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে পথের দু’পাশে আটকে পড়েছে বহু যানবাহন। আটকে পড়েছেন যাত্রীরা। এছাড়াও তোর্সা নদীর জলে ভেসে গিয়েছেন সহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। এখনও তাঁর কোনও হদিস মেলেনি।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: উত্তরবঙ্গে বিভীষিকা! জলের তোড়ে ফালি ফালি ভুটানগামী রাস্তা! ভেসে গিয়ে নিখোঁজ এক
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement